Most Important রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর
প্রিয় ছাত্র-ছাত্রীরা,
আজকের পোস্টে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিকের আরেকটি Most Important রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর ।
এই রচনাটি Class VIII, IX এবং X এর পরীক্ষায় বারবার আসে। তাই S.L-Institute এর পক্ষ থেকে তোমাদের জন্য সহজ ভাষায়, পয়েন্ট সহ এই রচনাটি তৈরি করা হলো।
রবীন্দ্রনাথ ঠাকুর
ভূমিকা—কবির ইচ্ছা: যে-কবি আজ থেকে প্রায় দেড়শো বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, এবং প্রায় সত্তরের ওপর বছর আগে প্রয়াণ ঘটিয়েছেন, সেই কবি আমাদের কাছে বসন্তদিনের অভিবাদন জানিয়ে কৌতূহল প্রকাশ করে জানতে চেয়েছেন,
"কে তুমি পড়িচ্ছ বসি
আমার কবিতাখানি
কৌতূহল ভরে!"
রবীন্দ্রনাথের
কবিতা
ঘরে
ঘরে: বলা বাহুল্য, এখানে উল্লেখিত কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা কবির এই কৌতূহল চরিতার্থ করতে যা জানাতে পারি, তা হল তাঁর কবিতা আজ সর্বজনের দ্বারা পঠিত হচ্ছে এবং কবিকে ঘিরে আমাদের অনুরাগচ্ছটা ও অসীম আগ্রহ এই বঙ্গভূমিতে কেবল নয়, কবি আজ সর্বত্র ব্যাপ্ত। বহু যুগের বহু সাধনায় এসব কবির জন্ম হয়।
রবীন্দ্রনাথ
কতখানি
প্রাসঙ্গিক: পৃথিবীতে এ পর্যন্ত বহু কবি ও মনীষীর জন্ম হয়েছে। শেকসপিয়র, গেটে, হোমার, ভার্জিল, মিলটন প্রমুখ বহু কবি ও মনীষীর নাম আমরা উল্লেখ করতে পারি। এঁরা প্রত্যেকেই যে বিরাট, সে-বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু রবীন্দ্রনাথের মধ্য দিয়ে মনীষার যে বিপুল ব্যাপ্তি, তা আর কারও ভিতর দেখা যায় না। রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, নাট্যকার, অজস্র গানের স্রষ্টা, প্রাবন্ধিক এবং বিশ্বসেরা চিত্রকর। তাঁর রাজনৈতিক ভাবনা আজও আমাদের কাছে প্রাসঙ্গিক। আধুনিক শিক্ষা-ভাবনার পথিকৃৎ এই মহান মানুষটি নিজের উদ্যোগে 'শান্তিনিকেতন' প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়ে গেছেন এবং ভাবতে অবাক লাগে, তিনি তিনটি রাষ্ট্রের (ভারতবর্ষ, বাংলাদেশ এবং সিংহল) জাতীয় সংগীতের রচয়িতা।
জন্ম
ও শিক্ষা: রবীন্দ্রনাথের জন্ম ১২৬৮ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ। জন্মেছিলেন কলকাতার জোড়াসাঁকোর প্রখ্যাত ঠাকুর পরিবারে। বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ। শিক্ষা ও সংস্কৃতিতে ঠাকুর পরিবার তখন নবজাগরণের আলোকের দিশারি। যদিও রবীন্দ্রনাথ শৈশবে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, 'বেঙ্গল অ্যাকাডেমি'-তে কিছুদিন পাঠ নিয়েছিলেন, কিন্তু তাঁর প্রকৃত শিক্ষা হয়েছিল নিজেদের পরিবারের পাঠশালায়। সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথকে ইংল্যান্ডে পাঠানো হয় ব্যারিস্টারি পড়তে কিন্তু ব্যারিস্টারি পড়া শেষপর্যন্ত তাঁর হয়নি। ১৮৮৪-তে বাবার নির্দেশে কবি তাঁদের জমিদারি দেখভালের দায়িত্ব পান। এই সময় কবির সঙ্গে পদ্মা-লালিত বঙ্গদেশের পরিচয় হয়, যা কবির কাছে ছিল মহার্ঘ অভিজ্ঞতা। দেশ ও মানুষকে তিনি খুব কাছ থেকে চিনতে থাকেন এবং তাঁর যথার্থ কবিপ্রতিভার উন্মেষ হয়। তাঁর লেখা ছোটগল্পগুলি বাংলার মাটির ফসল এবং তার এই অভিজ্ঞতা থেকে পাওয়া।
সাহিত্য
রবীন্দ্রনাথ: বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ যে-প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন, তা চিরস্মরণীয় শাশ্বত। তাঁর উপন্যাস 'নৌকাডুবি', 'চোখের বালি', 'গোরা', 'রাজর্ষি', 'ঘরে বাইরে' আজও সমাদৃত ও পঠিত। তাঁর নাটক 'বিসর্জন', 'রাজা ও রানী', 'রক্তকরবী', 'ডাকঘর', 'অচলায়তন' ইত্যাদির সঙ্গে নৃত্যনাট্য 'শ্যামা', 'চিত্রাঙ্গদা',
'চণ্ডালিকা' প্রভৃতিও যথার্থ স্মরণীয়।
আন্তর্জাতিক
স্বীকৃতি: বাংলা কবিতাকে তিনি উনিশ শতকের ভাববন্ধন এবং ভাষাবন্ধন থেকে মুক্ত করে আধুনিকতার বিশ্বসভায় পৌঁছে দিয়ে গেছেন। 'শ্রাবণী', 'সোনার তরী', 'চিত্রা', 'খেয়ালী', 'কল্পনা' থেকে শুরু করে তিনি একের-পর-এক লিখে গেছেন 'বলাকা', 'পূরবী', 'শ্যামলী', 'পুনশ্চ', 'আরোগ্য', 'নবজাতক', 'শেষলেখা'। 'গীতাঞ্জলি', 'গীতালি', 'গীতিমাল্য' থেকে সংকলিত কয়েকটি কবিতা ইংরেজিতে অনুবাদ করে রবীন্দ্রনাথ ১৯১৩ খ্রিস্টাব্দে বিখ্যাত 'নোবেল প্রাইজ' পান এবং কবিদের বিশ্বসভায় তাঁর অভিষেক হয়। তিনি ইংরেজদের কাছ থেকে এরপর 'নাইট' উপাধি পান।
উপসংহার: রবীন্দ্রনাথ যে কেবল নিছক একজন কবি ছিলেন তা নয়, তিনি ছিলেন মনীষী, ছিলেন ভবিষ্যৎদ্রষ্টা। ছিলেন চিন্তানায়ক। তাই তাঁর মৃত্যুর সত্তরের ওপর বছর পরেও তিনি প্রাসঙ্গিক। এবং তাঁর দেড়শো বছরের জন্মবর্ষে তিনি আমাদের কাছে এখনও পথপ্রদর্শক। তাঁর দেখানো পথ ধরেই আমরা হাঁটছি। আমাদের ধারণা, এই হাঁটা কোনোদিন শেষ হবে না।
← Home
