Phone: +91 8653295220Purbapara, Haldibari

স্বপ্ন নয়, এবার সফলতাই গল্প হবে

Most Trusted Coaching with 20 years of Excellence- Class V to XII, BA and Competitive Exams

Explore Courses

Our Courses

V

Class V - VI

Srijoni, Uddom

সব নোট
VII

Class VII - VIII

Progga, Avijan

সব নোট
IX

Class IX - X

Sonkolpo, Lokkho

সব নোট
XI

Class XI - XII

Uttoron, Bijoy

সব নোট
G

Govt Exams

SPSC, Police, SSS

সব নোট
D

Coming Next

x,y,z

সব নোট
🛒

Buy PDF Notes

Paid Notes from ₹9

সব দেখুন
🧪

Free Mock Test

100% FREE - All Classes

Start Now - ফ্রি ➤
NOTICE:
Loading... All Notice

Latest Updates

ইন্টারনেট ও আধুনিক জীবন রচনা Class VIII, IX এবং X

 


প্রিয় ছাত্র-ছাত্রীরা,

আজকের পোস্টে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিকের আরেকটি Most Important রচনা - ইন্টারনেট ও আধুনিক জীবন।

 

আমরা বিজ্ঞানের যুগে বাস করলেও আজও আমাদের সমাজে বহু কুসংস্কার রয়ে গেছে। এই রচনাটি Class VIII, IX এবং X এর পরীক্ষায় বারবার আসে। তাই S.L-Institute এর পক্ষ থেকে তোমাদের জন্য সহজ ভাষায়, পয়েন্ট সহ এই রচনাটি তৈরি করা হলো।

ইন্টারনেট ও আধুনিক জীবন

​রচনা সূত্র : ভূমিকা—ইন্টারনেটের উদ্ভাবন—আধুনিক জীবনে ইন্টারনেট—আধুনিক জীবনে ইন্টারনেটজনিত সমস্যা—উপসংহার। 

​ভূমিকা :

 আধুনিক বিশ্বে একবিংশ শতাব্দীর এই সময়কালকে চিহ্নিত করা হয় তথ্যপ্রযুক্তির যুগ হিসেবে। আর এই তথ্যপ্রযুক্তির বিপুল কর্মকাণ্ডকে সচল রাখার পেছনে রয়েছে বিজ্ঞানের যে আবিষ্কারটি, সেটি হল ইন্টারনেট। আধুনিক বিশ্বায়িত বিশ্বের গতিময়তার সর্বাধুনিক চর্চিত মাধ্যম সদস্যটি হল এই ইন্টারনেট বা আন্তর্জাল। বিশ্বব্যাপী ক্রিয়াশীল অসংখ্য কম্পিউটারের নেটওয়ার্ককে কার্যত মাকড়শার জালের সঙ্গে তুলনা করে একটি নতুন শব্দবন্ধ এসে প্রবেশ করে আমাদের শব্দভাণ্ডারে—World Wide Web; সংক্ষেপে WWW, যাকে বাদ দিয়ে আমাদের জীবন আজ একপ্রকার অচল হয়ে পড়ে। 

​ইন্টারনেটের উদ্ভাবন :

১৯৬০ খ্রিস্টাব্দ নাগাদ মার্কিন সামরিক বাহিনীর গবেষণা সংস্থা Advanced Research Projects Agency (ARPA) পরীক্ষামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগারের মধ্যে নতুন এক ধরণের আন্তর্জালিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। পরে ১৯৮১ খ্রিস্টাব্দে ISP দ্বারা সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ইন্টারনেট। ৯০-এর দশক থেকে বিশ্বে ইন্টারনেটের ব্যাপ্তি ব্যাপকভাবে জনপ্রিয় হতে শুরু করে এবং বর্তমানে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা শত কোটিরও বেশি। 

​আধুনিক জীবনে ইন্টারনেট :

 আধুনিক জীবনের সঙ্গে ইন্টারনেট এক অদ্ভুত অবিচ্ছেদ্য সংযোগসূত্রে আবদ্ধ হয়ে পড়েছে। সকলের হাতেই এখন স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদির মতো যন্ত্র। ফলে অফিসের কাজ কিংবা অনলাইন ব্যাংকিং, টিকিট বুকিং বা ই-শপিং থেকে শুরু করে শিক্ষা এবং বিনোদনের ক্ষেত্রেও মানুষ ইন্টারনেটে নির্ভর। মন খারাপ কিংবা অফিস থেকে ফিরে চায়ের কাপে চুমুক দিতে দিতে ইউটিউব থেকে পছন্দের গান শোনা কিংবা অনলাইনে সিনেমা দেখে নেওয়া মুহূর্তেই সম্ভব হচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমে। লেখাপড়া বা গবেষণার প্রয়োজনীয় নথি, দলিল-দস্তাবেজ, পুঁথি, বই সমস্তই মজুত রয়েছে ইন্টারনেটের ভাণ্ডারে। অধিকন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা হয়ে উঠেছি গ্লোবাল সিটিজেন। এ ছাড়াও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অনলাইন কোর্স, লেকচার, ইন্টারনেট ইত্যাদি রয়েছে এই আন্তর্জালিক বিশ্বে। আর বর্তমান পরিস্থিতিতে তো ইন্টারনেট ব্যতীত জীবনযাপন একপ্রকার অসম্ভব—ওয়ার্ক ফ্রম হোম হোক কিংবা ই-শপিং বা অনলাইন ব্যাংকিং হোক সমস্ত কিছুই বর্তমানে ইন্টারনেট নির্ভর। 

​আধুনিক জীবনে ইন্টারনেটজনিত সমস্যা :

ইন্টারনেটের অসংখ্য উপযোগিতার পাশাপাশি একটি অন্ধকারময় দিকও রয়েছে। ইন্টারনেটের সহজলভ্যতা বাড়ার সঙ্গে কার্যত তাল মিলিয়ে বাড়ছে প্রতারণা, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি, ব্যক্তিগত তথ্য চুরি, ভাইরাস আক্রমণ, বিভিন্ন ধরনের সমাজবিরোধী কার্যকলাপ—আর এই সমস্তই করা হচ্ছে ইন্টারনেটকে হাতিয়ার করে। এ ছাড়াও বিভিন্ন পর্নোগ্রাফিক সাইট, ডার্কওয়েব, 'ব্লু হোয়েল'-এর মতো মারণ খেলা সমস্ত কিছুর পিছনেই রয়েছে এই ইন্টারনেট। 

​উপসংহার : বিশ্বের আধুনিকীকরণের সর্বাধিক উজ্জ্বল পলকটি হল ইন্টারনেট। প্রাথমিক অবস্থায় কেবলমাত্র সংযোগ রক্ষার জন্য আবিষ্কৃত এই আন্তর্জালিক ব্যবস্থা বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে প্রাপ্ত সুবিধাগুলি ভোগ করার পাশাপাশি আমরা সকলেই যদি তার অন্ধকার দিকগুলি সম্পর্কেও একটু সচেতন থাকি তাহলেই ইন্টারনেটের ভবিষ্যৎ প্রত্যেকের জন্য অমৃতফল প্রসব করবে। 

​অনুসরণে লেখা যায় :  আধুনিক জীবনে ইন্টারনেটের প্রভাব।



← Home