Phone: +91 8653295220Purbapara, Haldibari

স্বপ্ন নয়, এবার সফলতাই গল্প হবে

Most Trusted Coaching with 20 years of Excellence- Class V to XII, BA and Competitive Exams

Explore Courses

Our Courses

V

Class V - VI

Srijoni, Uddom

সব নোট
VII

Class VII - VIII

Progga, Avijan

সব নোট
IX

Class IX - X

Sonkolpo, Lokkho

সব নোট
XI

Class XI - XII

Uttoron, Bijoy

সব নোট
G

Govt Exams

SPSC, Police, SSS

সব নোট
D

Coming Next

x,y,z

সব নোট
🛒

Buy PDF Notes

Paid Notes from ₹9

সব দেখুন
🧪

Free Mock Test

100% FREE - All Classes

Start Now - ফ্রি ➤
NOTICE:
Loading... All Notice

Latest Updates

বিজ্ঞান সাধনায় বাঙালি Class VIII, IX এবং X

 



প্রিয় ছাত্র-ছাত্রীরা,

আজকের পোস্টে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিকের আরেকটি Most Important রচনা - বিজ্ঞান সাধনায় বাঙালি।

 

 এই রচনাটি Class VIII, IX এবং X এর পরীক্ষায় বারবার আসে। তাই S.L-Institute এর পক্ষ থেকে তোমাদের জন্য সহজ ভাষায়, পয়েন্ট সহ এই রচনাটি তৈরি করা হলো।

বিজ্ঞান সাধনায় বাঙালি

​রচনা সূত্র : ভূমিকা—প্রাগাধুনিক বাঙালির বিজ্ঞান সাধনা—জীববিজ্ঞান চর্চায় বাঙালি—পদার্থবিজ্ঞান চর্চায় বাঙালি—রসায়নবিজ্ঞান চর্চায় বাঙালি—আধুনিক সময়পর্বে বিজ্ঞানচর্চায় বাঙালি—উপসংহার। 

​"বিজ্ঞানে বর্তমান জগতের উন্নতির মাপকাঠি,

বিজ্ঞানের অগ্রগতিতেই সভ্যতার অগ্রগতি।"

—আচার্য প্রফুল্লচন্দ্র রায়

 

​ভূমিকা :

সভ্যতার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে অগ্রগতি ঘটেছে বিজ্ঞান সাধনায়। এই বিজ্ঞান সাধনায় বিশ্বের অন্যান্য জাতির পাশাপাশি বাঙালির মেধার অবদানও নেহাত কম নয়। অলস, তর্কবাগীশ, ভেতো বাঙালির বদনাম বিশ্বজোড়া, অথচ বিদ্যাচর্চায় বাঙালিকে উপেক্ষা করা পৃথিবীর কোনো জাতির পক্ষেই কার্যত অসম্ভব। বাঙালির এই শিক্ষাপ্রীতিই তাকে সমৃদ্ধ করে তুলেছে বিজ্ঞান সাধনার সঙ্গে। 

​প্রাগাধুনিক বাঙালির বিজ্ঞান সাধনা :

 ভারতবর্ষের প্রাচীন ইতিহাস ঘাঁটলেই দেখা যায় গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, কৃষিবিজ্ঞান ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ভারতীয়রা যথেষ্ট পারদর্শী ছিলেন। শূন্যের ধারণাতে প্রাচীন ভারতবর্ষের দান। তবে বাঙালির অস্তিত্ব অত প্রাচীন নয়। ঔপনিবেশিককালে বাঙালি বিজ্ঞানসাধনার বৈশ্বিক পর্যায়ে নিজেকে একটু একটু করে প্রতিষ্ঠিত করতে শুরু করে। 

​জীববিজ্ঞান চর্চায় বাঙালি :

 জীববিজ্ঞান সংক্রান্ত গবেষণার আলোচনায় সর্বপ্রথম যে বিজ্ঞানীমশায়ের নামটি উঠে আসে তিনি হলেন আচার্য জগদীশচন্দ্র বসু। আচার্য বসুর গবেষণার মুখ্য বিষয় ছিল উদ্ভিদ বিজ্ঞান। ক্রেস্কোগ্রাফ নামক যন্ত্র আবিষ্কার করে বিশ্বের দরবারে প্রমাণ করেছিলেন, উদ্ভিদ উত্তেজনায় সাড়া দিতে পারে। অধিকন্তু সমাজের যাবতীয় নিষেধকে অগ্রাহ্য করে আধুনিক ভারতবর্ষের প্রথম শব ব্যবচ্ছেদ প্রক্রিয়াটিও সম্পন্ন করেছিলেন এক বাঙালির হাত। 

​পদার্থবিজ্ঞান চর্চায় বাঙালি :

 পদার্থবিজ্ঞান চর্চায় বাঙালির অবদান প্রসঙ্গে সর্বপ্রথম যে দুটি নাম আমাদের মাথায় আসে সেগুলি হল সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাদ সাহা। থিওরিটিক্যাল ফিজিক্সের জগতে সত্যেন্দ্রনাথ বসুর খ্যাতি বিশ্বজোড়া। বিশ্বের বৈজ্ঞানিক মহলে তাঁর সঙ্গে জুড়ে রয়েছে স্বয়ং আলবার্ট আইনস্টাইনের নাম। তাঁর আবিষ্কৃত 'বোস-আইনস্টাইন পরিসংখ্যান' আজও বিশ্বের কাছে সমাদৃত। অন্যদিকে অ্যাস্ট্রো ফিজিক্স বা নক্ষত্র সংক্রান্ত বিষয়ে বিজ্ঞানী মেঘনাদ সাহার নাম। তাঁর আবিষ্কৃত আয়োনাইজেশন সমীকরণ নক্ষত্রের রাসায়নিক উপাদানের ব্যাখ্যা প্রদানে আজও জ্যোতির্বিজ্ঞানীদের সহায়। 

​রসায়নবিজ্ঞান চর্চায় বাঙালি :

রসায়নবিদ হিসেবে সর্বপ্রথম যে নামটির কথা উঠে আসে তা হল প্রফুল্লচন্দ্র রায়। বাঙালির মধ্যে বিজ্ঞান চেতনার বিকাশে এই মানুষটির প্রয়াস সর্বাধিক। তাঁরই নিরলস প্রচেষ্টায় বাংলায় স্থাপিত হয়েছিল বেঙ্গল কেমিক্যাল। 

​আধুনিক সময়পর্বে বিজ্ঞানচর্চায় বাঙালি :

বর্তমান সময়কে যদি বলা হয় তথ্যপ্রযুক্তির যুগ, তবে এই যুগের অন্যতম চালিকাশক্তি বাঙালি। ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত ব্যাঙ্গালোরে কর্মরত মানুষদের অতি মন্দ অংশের একি অংশ বাঙালি। এ ছাড়া প্রযুক্তি বিজ্ঞান, জীববিজ্ঞান, পদার্থ কিংবা রাসায়নিক বিজ্ঞানের ক্ষেত্রেও বাঙালিরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছেন। 

​উপসংহার :

 বিজ্ঞানের প্রতি এই আগ্রহ এবং নিরলস প্রচেষ্টাই বাঙালিকে একটি বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি দিয়েছে। শিক্ষা এবং বিজ্ঞানের প্রতি যুক্তিবাদী বাঙালির এই ভালোবাসার ফলেই বৈশ্বিক বিজ্ঞান সাধনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে যাচ্ছে বাঙালি। 

​অনুসরণে লেখা যায় : বিজ্ঞানসাধনায় বাঙালির অবদান।



← Home