বিজ্ঞান ও কুসংস্কার রচনা | Class VIII, IX, X | Most Important for Madhyamik
প্রিয়
ছাত্র-ছাত্রীরা,
আজ আমরা আলোচনা
করব তোমাদের পরীক্ষার আরেকটি Most Important রচনা - বিজ্ঞান ও কুসংস্কার।
বর্তমান যুগ
বিজ্ঞানের যুগ। বিজ্ঞান আমাদের জীবনকে সহজ করেছে, অন্ধকার দূর করেছে। তবুও আজও আমাদের সমাজে বহু
কুসংস্কার বাসা বেঁধে আছে। তাই এই রচনাটি তোমাদের পরীক্ষার জন্য খুবই
গুরুত্বপূর্ণ।
এই রচনায় আমরা
জানবো -
- বিজ্ঞান কী?
- কুসংস্কার কী ও
তার উদাহরণ
- সমাজে
কুসংস্কারের কুফল
- বিজ্ঞান কিভাবে
কুসংস্কার দূর করে
- বিজ্ঞানমনস্কতা
গড়ে তোলার উপায়
এই রচনাটি Class
VIII, IX এবং বিশেষ করে Class
X (মাধ্যমিক) এর জন্য 100% গুরুত্বপূর্ণ।
চলো, মূল রচনাটি দেখে নেওয়া যাক।
Title: বিজ্ঞান ও
কুসংস্কার রচনা | Class VIII, IX, X | Most Important for Madhyamik
বিজ্ঞান ও কুসংস্কার
রচনা সূত্র : ভূমিকা—বিজ্ঞানের অবদান ও জীবনের সঙ্গে সংযোগ—বিজ্ঞানমনস্কতা ও কুসংস্কারের প্রভাব—কুসংস্কার দূরীকরণের উপায়—উপসংহার।
"যে পূজা্র বেদী রক্তে গিয়েছে ভেসে
ভাঙো, ভাঙো, আজই ভাঙো তারে নিঃশেষে
ধর্মপ্রথার খাঁচাটারে রাখ রাখনা।
এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। "
—রবীন্দ্রনাথ ঠাকুর
ভূমিকা
পৃথিবী সৃষ্টির আদিকাল যখন মানুষ ছিল অসহায় তখন প্রকৃতির বিভিন্ন শক্তির জ্বলন্ত ভোজ মানবজাতি ও তাদের জীবনকে বিমূঢ় ও বিপর্যস্ত করে তুলেছিল। ক্রমে ক্রমে সত্যসন্ধিৎসু, পরিমার্জিত হৃদয়বৃত্তি তাকে প্রকৃতির রহস্যের বিভিন্ন দ্বার উন্মোচনে সহায়তা করলেও জীবন সৃষ্টির প্রাথমিক পর্যায়ে প্রাকৃতিক শক্তিকে দেবজ্ঞানে পুজো করতে গিয়ে মানুষ নিজের বুদ্ধিসত্তাকে সমর্পণ করে প্রকৃতির পদে। সেই সময় থেকে মানুষ বেশ কিছু বদ্ধমূল ধারণা তৈরি করে ফেলল। সেই ধারণাগুলি তাদের মনে এতটাই গাঢ় স্থান অধিকার করে ফেলেছে যে, কোনো কার্যকারণ তত্ত্বই তাদের মনের সেই অবৈজ্ঞানিক চিন্তাকে অর্থাৎ অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে দূর করতে পারে না।
বিজ্ঞানের অবদান ও জীবনের সঙ্গে সংযোগ
আধুনিক পৃথিবী বৈজ্ঞানিক ধ্যানধারণার ধারক ও বাহক। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কোণা থেকে শুরু করে কর্মজীবনের বাঁকগুলি—সর্বত্রই বিজ্ঞানের আনাগোনা। বিজ্ঞানের নিত্যনৈমিত্তিক উদ্ভাবনার অবদান আমাদের চমকিত করে, সমৃদ্ধ করে। তাই গণমাধ্যমের জন্য যেমন আমরা বিজ্ঞানের আশীর্বাদ ধন্য হয়েছি তেমনই কৃষিক্ষেত্র, শিল্প, চিকিৎসা,
পরিবহন, যোগাযোগ, শিক্ষা-সংস্কৃতি—প্রায় প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের বিজয়যাত্রা আমাদের বারংবার চমৎকৃত করে। আমাদের সুখস্বাচ্ছন্দ্যময় আধুনিক জীবন বিজ্ঞানেরই চরম দান, তাই বর্তমান যুগের মানুষ হিসেবে আমরা বিজ্ঞান ব্যতীত একটি পদক্ষেপও গ্রহণে অপারক।
বিজ্ঞানমনস্কতা ও কুসংস্কারের প্রভাব
বিজ্ঞান আমাদের জীবনকে সর্বান্তকরণে আঁকড়ে ধরে থাকলেও বিজ্ঞানমনস্কতা আজও আমাদের জীবনে সম্পূর্ণ রূপে অনুপ্রবেশ করতে পারেনি। মানুষের ধারণা পরীক্ষায় পাস করা, খেলায় জেতা কিংবা চাকরি লাভের ব্যাপারে বিজ্ঞান কোনো সুষ্ঠু উত্তর প্রদান করতে পারে না, অথচ সেই সকল প্রশ্নের উত্তর আমরা সহজেই পাই জ্যোতিষবিদ্যার দরবারে। তাই আজও মানুষ যুক্তিবাদের পরিবর্তে দৈবের প্রতি বেশি আস্থাশীল। শিক্ষিত সমাজও এই কুসংস্কারকে সম্পূর্ণ রূপে অগ্রাহ্য করতে পারছেন না। গ্রামে কলেরা হলে ওলাবিবির পুজো করা, শুভদিনে যাত্রা করা, টিকটিকির ডাককে বিশ্লেষণ করা ইত্যাদি কর্মকাণ্ডে আত্মনিয়োগ করছে আধুনিক বিজ্ঞানশিক্ষিত মানুষজন। কালবেলা, বারবেলা, ত্র্যহস্পর্শ যোগের ভয় ইত্যাদি যুক্তিহীন কুসংস্কারের সুযোগেই অসংখ্য ভণ্ড-সাধু নিজেদের অর্থলিপ্সা চরিতার্থ করে চলেছে। গঙ্গাসাগরে সন্তান বিसर्जन, সজ্ঞানে গঙ্গালাভের আশায় মুমূর্ষু রোগীকে গঙ্গাতীরে নিয়ে গিয়ে বুক সমান জলে ডুবিয়ে রাখা, ডাইনি-জ্ঞানে কোনো নিরীহ নারীকে পুড়িয়ে মারার মতো সংবাদ আজও আমাদের সমাজে দুর্লভ নয়। কুসংস্কারের ফলেই মানুষ ধর্মান্ধতার বলি হয়, অস্পৃশ্যতার বেড়াজালে নিজেদের আবদ্ধ করে মনুষ্যত্বের মহিমাকে আবিল করে তোলে।
কুসংস্কার দূরীকরণের প্রয়াস
দীর্ঘকাল পূর্বে সমাজের বুকে গজিয়ে ওঠা কুসংস্কার ও অন্ধবিশ্বাসের অচালায়তনকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা সহজ ব্যাপার নয়। এই উদ্দেশ্যে সদাজাগ্ৰত চেতনাযোগে শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে সমাজের সকল মানুষকেই বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী হয়ে উঠতে হবে। বর্তমানে অবশ্য ‘জনবিজ্ঞান জাঠা’ পালনের মাধ্যমে সারা দেশ জুড়ে যে বিজ্ঞান-আন্দোলনের সূচনা ঘটেছে তা নিঃসন্দেহে আশাপ্রদ ফলের বার্তা বহন করে এনেছে। বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আগ্রহ সৃজন, প্রচলিত বিশ্বাসসমূহের যুক্তিনিষ্ঠ উত্তরদান এবং সর্বোপরি জনমানসে বিজ্ঞানচেতনার সঞ্চারণ ঘটানোই
‘জনবিজ্ঞান জাঠা’-র প্রধান লক্ষ্য। বস্তুতপক্ষে, পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সত্যের আলোর জাগরণ ঘটানোর অভীপ্সা প্রতিটি হৃদয়ে উদ্ভূত হলে তবেই উদিত হবে কুসংস্কারহীন এক ভোরের সূর্য।
উপসংহার
"Beauty is truth, truth is beauty" —মানবজীবনের চরমতম সত্য এটি। সত্য লাভের মধ্যে দিয়েই আমরা প্রকৃত সুন্দর ও শিবের উপাসক হয়ে উঠি। তাই জীবনে সত্যে নিষ্ঠা সর্বাগ্নে কাম্য—যে নিষ্ঠা গড়ে ওঠার একমাত্র মার্গ প্রদর্শন করায় বিজ্ঞান। যে ধর্ম উদার মানবপ্রেমে বিশ্বাসী ও মানবকল্যাণে সর্বদা अग्रणी তার সঙ্গে বিজ্ঞানের অবাধ সখ্য। তাই বিকৃত বুদ্ধি, কুসংস্কারের মূঢ়তা ও লোকাচারের অনড় কপাট এক ঝটকায় উৎখাত করে দিলেই আমরা বাস্তব সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারব।
← Home
