Phone: +91 8653295220Purbapara, Haldibari

স্বপ্ন নয়, এবার সফলতাই গল্প হবে

Most Trusted Coaching with 20 years of Excellence- Class V to XII, BA and Competitive Exams

Explore Courses

Our Courses

V

Class V - VI

Srijoni, Uddom

সব নোট
VII

Class VII - VIII

Progga, Avijan

সব নোট
IX

Class IX - X

Sonkolpo, Lokkho

সব নোট
XI

Class XI - XII

Uttoron, Bijoy

সব নোট
G

Govt Exams

SPSC, Police, SSS

সব নোট
D

Coming Next

x,y,z

সব নোট
🛒

Buy PDF Notes

Paid Notes from ₹9

সব দেখুন
🧪

Free Mock Test

100% FREE - All Classes

Start Now - ফ্রি ➤
NOTICE:
Loading... All Notice

Latest Updates

Class VII History ফাইনাল পরীক্ষা / 3rd Evaluation গুরুত্বপূর্ণ প্রশ্নের বিশেষ সাজেশন।



 S.L-Institute -  টিউশন সেন্টারে তোমাদের স্বাগতম!


প্রিয় ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ,


তোমাদের ফাইনাল পরীক্ষা / 3rd Evaluation এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও নিখুঁত করার জন্য S.L-Institute নিয়ে এসেছে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নের বিশেষ সাজেশন।


আমরা জানি, পরীক্ষার আগে সঠিক প্রশ্নের অনুশীলনই সাফল্যের চাবিকাঠি। তাই অভিজ্ঞ শিক্ষক Swapan Sir-এর তত্ত্বাবধানে প্রতিটি বিষয়ের জন্য বাছাই করা, পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে দেওয়া হল।


এই প্রশ্নগুলি কেন গুরুত্বপূর্ণ?

✅ বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি

✅ স্কুলের পাঠ্যসূচি এবং বোর্ডের নির্দেশিকা অনুযায়ী

✅ পরীক্ষায় 90%+ কমন পাওয়ার সম্ভাবনা

✅ প্রতিটি প্রশ্নের সহজ ও নির্ভুল উত্তর সহ আলোচনা ক্লাসে করানো হবে


তোমরা মনোযোগ দিয়ে প্রশ্নগুলি অনুশীলন করো। কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে সরাসরি সেন্টারে যোগাযোগ করো।


আমাদের লক্ষ্য - তোমাদের সাফল্য।


Guided by Swapan Sir

S.L-Institute - শিক্ষা কেন্দ্র

ভর্তি হতে আজই যোগাযোগ করুন।

S.L-Institute

Directed & Guided by- Swapan sir

                 Add.-Purbapara-Haldibari/ Cont- 03561-450-912(Office)/8653295220(Swapan sir)

                 -----------------------------------------------------------

                                       পরীক্ষাপ্রস্তুতি-----পরীক্ষাপ্রস্তুতি ---------- VII HIST 3rd SEM --------পরীক্ষাপ্রস্তুতি ----পরীক্ষাপ্রস্তুতি

7 | জীবনযাত্রা ও সংস্কৃতি: সুলতানি ও মোঘল যুগ

​1. ঠিক উত্তরটি বেছে নাও: [মান-1]শাহজাহানের আমলের একটি উল্লেখযোগ্য ঘটনা হল — (a) পারস্যে আশ্রয় গ্রহণ করেন, (b) ঘর্ঘরার যুদ্ধে আফগানদের পরাজিত করেন, (c) মোঘল স্থাপত্যশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন তাজমহল নির্মাণ করেন, (d) বারো ভুঁইয়ারা বিদ্রোহী হয়ে ওঠে।

​2. শূন্যস্থান পূরণ করো: [মান-1](i) আকবরনামা লেখেন ___। (ii) ভগবানের প্রতি ভক্তের ভালোবাসাই হল ___। (iii) মীরাবাঈ ___ সাধিকা ছিলেন।   (iv) চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন ___। (v) বুলন্দ দরওয়াজা ___-তে অবস্থিত।

​3. ঠিক না ভুল লেখো: [মান-1](i) ‘মুন্তখাব-উত তওয়ারিখ’ লেখেন বদানি। (ii) নতুন ধর্মীয় ‘চিন্তা চেতনা’ প্রসূত ফলই হল — ভক্তিবাদ ও সুফিবাদ। (iii) ব্রাহ্মণ্যবাদ, বৌদ্ধ ও জৈন ধর্মের প্রতি সাধারণ মানুষের সম্পূর্ণ আস্থা ছিল। (iv) মীরাবাঈ ব্রাহ্মণ্যবাদে বিশ্বাসী ছিলেন। (v) দোহা সংস্কৃতে লেখা। (vi) ‘সুফ’ শব্দের অর্থ পশমের তৈরি এক টুকরো কাপড়। (vii) নিজামউদ্দিন আউলিয়া ছিলেন চিশতি গোষ্ঠীর একজন সাধক। (viii) বাবরের আত্মজীবনী হল তুজুক-ই বাবরী। (ix) লালকেল্লা নির্মাণ করেন শাহজাহান। (x) ফতেহপুর সিক্রিতে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন আকবর।   (xi) বিবি-কা মকবরা নির্মাণ করেন শাহজাহান।

​4. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো: (চার-পাঁচটি শব্দ বা একটি বাক্যের মধ্যে) [মান-1](i) ‘দ্বীন-ই ইলাহি’ কে প্রবর্তন করেন? (ii) দুজন ভক্তিবাদী সাধকের নাম লেখো। (iii) দুটি সুফি সম্প্রদায়ের নাম লেখো। (iv) দ্বীন-ই ইলাহি কী? (v) ভক্তিবাদ কাকে বলে? একজন ভক্তিবাদী সাধকের নাম লেখো। (vi) সুফিবাদ কী? (vii) শ্রীচৈতন্যদেবের প্রবর্তিত ধর্মের নাম কী? তিনি কোন্ অঞ্চলে ভক্তিবাদের প্রচার করেছিলেন? (viii) ‘সিলসিলা’ ও ‘খানকা’ কী? (ix) ‘বিবি-কা মকবরা’ কোন্ মোঘল সম্রাটের আমলে নির্মিত হয়? (x) ভক্তিবাদ কী? (xi) দোহা কী? (xii) কলহনের ‘রাজতরঙ্গিণী’ থেকে কোন্ অঞ্চলের ইতিহাস জানা যায়?

​5. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো: (দু-তিনটি বাক্যের মধ্যে) [মান-2](i) ভক্তিবাদের মূল বৈশিষ্ট্য কী ছিল? (ii) ভক্তিবাদের মূল বক্তব্য কী ছিল? (iii) সুফিবাদীদের মূল বক্তব্য কী ছিল?

​6. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো: (তিন-চারটি বাক্যের মধ্যে) [মান-3](i) শিখধর্মের প্রবর্তক কে? তাঁর ধর্মপ্রচারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। (ii) সুফিাবাদী মতবাদীরা কটি ভাগে বিভক্ত ছিল? তাঁদের মতবাদের তুলনামূলক আলোচনা করো। [পঠন সেতু (VIII)]  (iii) কবীরের ধর্মনীতি ও মূল আদর্শ সম্পর্কে লেখো। (iv) কোন্ সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ভক্তিবাদ ও সুফিবাদ জন্ম হয়েছিল? (v) চিশতি সম্প্রদায় সম্পর্কে কী জানো?

​7. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো : (সাত-আটটি বাক্যের মধ্যে) [প্রশ্নমান-4] 

​(i) ভক্তিবাদ ও সুফিবাদের মধ্যে তুমি কি কোনো আদর্শগত মিল খুঁজে পাও? যুক্তিসহ লেখো। (ii) বৈষ্ণব ভক্তির প্রচার কাদের উদ্যোগে হিসেবে ছড়িয়ে পড়েছিল?

​৮ | মোঘল সাম্রাজ্যের সংকট

​1. শূন্যস্থান পূরণ করো : [প্রশ্নমান-1]  (i) শিখরা বংশানুক্রমিকভাবে গুরু নির্বাচন শুরু করে ___ শতকের শেষ দিক থেকে। (ii) শিখদের দশম গুরু ছিলেন ___। (iii) পাঠান উপজাতিরা মোঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ___ সীমান্তে।

​2. ঠিক না ভুল লেখো : [প্রশ্নমান-1]  (i) খালসা নামে একটি সংগঠন তৈরি করেন গুরু গোবিন্দ সিংহ। (ii) ঔরঙ্গজেব সব থেকে ভালো জমিগুলি খাস জমি বা খালসা জমি হিসেবে রেখেছিলেন। (iii) বিজাপুরের সুলতান শিবাজীকে দমন করতে শায়েস্তা খানকে পাঠান (iv) খালসাপন্থী শিখরা সিংহে পদবি ব্যবহার করত। (v) সতনামিরা ছিল একটি ধর্মীয় সম্প্রদায়। (vi) শিবাজির নেতৃত্বে মারাঠাদের জাতীয় চেতনা জাগ্রত হয়েছিল।

​3. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো : (চার-পাঁচটি শব্দ বা একটি বাক্যের মধ্যে) [প্রশ্নমান-1]  (i) ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য কাদের পাঠিয়েছিলেন? (ii) কোন্ শিখ গুরুর সময় থেকে বংশানুক্রমিকভাবে গুরু নির্বাচন শুরু হয়? [ (iii) পুণে কোন্ রাজ্যে অবস্থিত? [পঠন সেতু (VIII)] 

​(iv) পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? (v) শিখদের নবম গুরু কে ছিলেন? (vi) সতনামি বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? (vii) কবে, কোথায় শিবাজির অভিষেক হয়েছিল?  (viii) খালসা কী?

​4. নীচের প্রশ্নের উত্তর লেখো : (দু-তিনটি বাক্যের মধ্যে) [প্রশ্নমান-2]  মোঘলদের সঙ্গে শিখ শক্তির কেন সংঘাত বেধেছিল?

​5. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো : (তিন-চারটি বাক্যের মধ্যে) [প্রশ্নমান-3]  (i) শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান কীভাবে হয়? (ii) শিখদের ঐক্যবদ্ধ করতে গুরু গোবিন্দ সিংহের ভূমিকা উল্লেখ করো।

​6. নীচের প্রশ্নের উত্তর লেখো : (সাত-আটটি বাক্যের মধ্যে) [প্রশ্নমান-4]  গুরু গোবিন্দ সিংহ শিখদের ঐক্যবদ্ধ করার জন্য কী কী উদ্যোগ নিয়েছিলেন?

​৯ | আজকের ভারত : সরকার, গণতন্ত্র ও স্বায়ত্তশাসন

​1. শূন্যস্থান পূরণ করো : [প্রশ্নমান-1]  (i) ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ___ দিবস পালিত হয়।(ii) ভারতীয় সংবিধান রচিত হয় ___-এর নেতৃত্বে।

​ 1. ঠিক উত্তরটি বেছে নাও :  (i) অবলোকিতেশ্বরের মূর্তি ভাবনার ক্ষেত্রে কার — (a) কৃষ্ণ, (b) বলরাম, (c) শিব, (d) বুদ্ধ।  (ii) শ্রীমান ছিলেন — (a) বিজ্ঞানী, (b) কবি, (c) সিদ্ধাচার্য, (d) ভাস্কর।  (iii) সদুক্তিকর্ণামৃত গ্রন্থের বিষয়বস্তু ছিল — (a) গণিত, (b) স্মৃতিশাস্ত্র, (c) কবিতা, (d) অভিধান।  (iv) ইবনবত্ৰা জগতের প্রধান শাসকের উৎসর্গি ছিলেন — (a) সুলতান, (b) আমির, (c) খলিফা, (d) আলিম।  (v) দৌলতাবাদ শহরের গোড়াপত্তনিক অবস্থান ছিল — (a) কাবেরী নদীর তীরে, (b) উ ত্তর ভারতে, (c) দক্ষিণভারতে, (d) যমুনা নদীর তীরে।  (vi) বিজয়পুর ও গোলকোণ্ডা সুলতানি তৈরি হয়েছিন —(a) বাহমানি শাসন থেকে, (b) বিজয়নগর শাসন থেকে, (c) ভেনিসীয়শাসিত শাসন থেকে, (d) থানজি শাসন থেকে।  (vii) দাগ ও হুনিয়া ব্যবস্থা চালু করেছিলেন — (a) বাবর, (b) শের শাহ, (c) রিজু, (d) অমর সিংহ।  (viii) মনসব বলতে বোঝানো হয় — (a) জমিদারিকে, (b) স্থানকে, (c) পদবিকে, (d) মোঘল প্রশাসনিক পদকে।  (ix) সাঁই ছিলেন — (a) ভক্তিবাদী, (b) নাথপন্থী, (c) চিশতি সুফিবাাদী, (d) সহজিয়াবাদী।  (x) সাঁওতালের ঘরে দেখা যায় — (a) বৈষ্ণব ভক্তিন, (b) মনিপুরি নাচের, (c) শিবধর্মের, (d) পেহারা।  (xi) শ্রীকৃষ্ণবিজয়া-এর মূল ভিত্তি ছিল — (a) রামায়ণ, (b) মঙ্গলকাব্য, (c) ভাগবত, (d) শিবায়ণ।  (xii) চাহার বাণ-এর প্রসার ঘটেছিল — (a) সুলতানি আমলে, (b) কুতুবশাহি আমলে, (c) মোঘল আমলে, (d) তুর্কি আমলে। ​(xiii) ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসেবে গুরু হরগোবিন্দ —(a) দুটি তলোয়ার নিতেন, (b) খুতবা পাঠ করতেন, (c) খালসা তৈরি করেন, (d) জাগির গ্রহণ করেন.  (xiv) ব্লক তৈরি হয় অনেকগুলি — (a) জেলা নিয়ে, (b) পৌরসভা নিয়ে, (c) গ্রাম নিয়ে, (d) জেলাপরিষদ নিয়ে. 

​2. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো : (চার-পাঁচটি শব্দ বা একটি বাক্যের মধ্যে) (1×14=14) 

​(i) ঠিক না ভুল লেখো : খ্রিষ্টীয় দ্বাদশ শতকে উল্লেখযোগ্য আচার্য ছিলেন শান্তরক্ষিত.  (ii) বেমানান শব্দটি খুঁজে বের করো : সর্বানন্দ, শ্রীনিবাস, শ্রীধর দাস, সন্ধ্যাকর নন্দী.  (iii) খ্রিষ্টীয় অষ্টম শতকে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধকেন্দ্র কোথায় ছিল? 

(iv) ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও :

ক-স্তম্ভ          

খ-স্তম্ভ

(A) চেঙ্গিস খান               

  (a) ইলিয়াস শাহ

(B) লখনৌতি

(b) ঘর্ঘরার যুদ্ধ

(C) মহম্মদ শাহ     

(c) খান্দেশ

(D) নসরৎ শাহ

(d) মোঙ্গল আক্রমণ

(E) অসিড়গড়  

(e) গুলবর্গা

 

v) শূন্যস্থান পূরণ করো : ___ ছিলেন সুহরাওয়ার্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা. 

​(vi) ঠিক না ভুল লেখো : রজননামা রামায়ণের অনুবাদ.  (vii) সংগীত শিরোমণি ও মান-কৌতূহল বই দুটির মিল কোথায়?  (viii) জিয়াউদ্দিন বরনি কে ছিলেন?  (ix) বিবৃতি : মোঘল প্রশাসনের বিরুদ্ধে সতনামিরা বিদ্রোহ করেছিল — ব্যাখ্যা-১ : সতনামিরা জায়গিরদার হতে চেয়েছিল.ব্যাখ্যা-২ : সতনামিরা মোঘল-স্বৈরাচারের বিরোধিতা করতে চেয়েছিল.ব্যাখ্যা-৩ : সতনামিরা শিবাজির পক্ষে দাঁড়াতে চেয়েছিল.  (x) জনগণ নিজেরাই নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেন কোন্ পদ্ধতিতে? 

​3. নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যের মধ্যে উত্তর লেখো : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) (2×6=12)  (i) চর্যাপদ কেন পাল আমলের বাংলার সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হয়?অথবা, জনসমর্থনের নিরিখে বাংলার পাল ও সেন শাসনের তুলনা করো.  (ii) বলবন কীভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিলেন?অথবা, ইকতা কী?  (iii) হুমায়ুন কেন আফগানদের বিরুদ্ধে জয় পাননি?*অথবা, ঔরঙ্গজেবের দক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য কী ছিল?  (iv) দীন-ই ইলাহি কী?*অথবা, জোড়-বাংলা কী?  (v) অষ্টপ্রধান ব্যবস্থা কী?অথবা, জাঠ কৃষকরা কেন মোঘল প্রশাসনের বিরোধিতা করেছিল?  (vi) সরকারের প্রধান তিনটি বিভাগ কী?অথবা, সংবিধান কেন প্রয়োজন? 

​4. নীচের প্রশ্নগুলির চার-পাঁচটি বাক্যের মধ্যে উত্তর লেখো : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) (3×5)  (i) পাল রাজাদের বৌদ্ধধর্মের প্রতি অনুরাগের প্রভাব বাংলার সংস্কৃতিতে কীভাবে পড়েছিল বলে তোমার মনে হয়, তা বিশ্লেষণ করো।অথবা, খ্রিষ্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে দক্ষিণ ভারতের মন্দিরগুলি সমাজ ও অর্থনীতিতে কী ভূমিকা রেখেছিল?  (ii) দিল্লির সুলতানদের কেন খলিফার অনুমোদন দরকার হত?অথবা, রাজিয়ার সুলতান হওয়া কি সুলতানি উত্তরাধিকার নীতির ব্যতিক্রম ছিল? যুক্তি দিয়ে বিশ্লেষণ করো।(iii) সুলহ-ই কুল কীভাবে মোঘল প্রশাসনকে শক্তিশালী করে তুলেছিল?অথবা, খ্রিষ্টীয় সপ্তদশ শতকের প্রথমভাগ ও অষ্টাদশ শতকের প্রথমভাগে মোঘল সাম্রাজ্য বিস্তারের মানচিত্র (তোমাদের বইয়ের ৭৭ ও ৮৪ পৃষ্ঠার মানচিত্র) তুলনা করে কী কী মিল-অমিল দেখা যায়?(iv) সুলতানি ও মোঘল যুগে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কেমন ছিল?অথবা, সুলতানি ও মোঘল যুগে সামরিক প্রযুক্তির ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন ঘটেছিল তা বিশ্লেষণ করো.  (v) মোঘলদের বিরুদ্ধে জাঠদের বিদ্রোহকে কি তুমি শুধু ধর্মীয় প্রতিবাদ বলে বিশ্লেষণ করবে?অথবা, পঞ্চায়েত ও পৌরসভার মাধ্যমে স্বায়ত্তশাসন চালু থাকে — এটি বিশ্লেষণ করো।

5. নীচের প্রশ্নগুলির আট-দশটি বাক্যের মধ্যে উত্তর লেখো : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) (5×3=15)  (i) মানচিত্র ৪.২ থেকে আলাউদ্দিন খলজির সামরিক অভিযানের গতিপথ ব্যাখ্যা করো।অথবা, তুমি কী মনে করো মহম্মদ বিন তুঘলক ‘খামখেয়ালি’ পদক্ষেপ গ্রহণ করেছিলেন?(ii) মোঘল শাসনকে দৃঢ় করার জন্য আকবরের সামরিক সংস্কার কতদূর সফল হয়েছিল তা ব্যাখ্যা করো।অথবা, জাহাঙ্গির ও শাহজাহান কীভাবে মোঘল রাষ্ট্রকাঠামোকে টিকিয়ে রেখেছিলেন?  (iii) চৈতন্যের ভক্তি আন্দোলন প্রচারের মূল কাঠামোটি ব্যাখ্যা করো।অথবা, একটি করে স্থাপত্যের উদাহরণসহ সুলতানি ও মোঘল স্থাপত্যের মূল বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো।


← Home