Phone: +91 8653295220Purbapara, Haldibari

স্বপ্ন নয়, এবার সফলতাই গল্প হবে

Most Trusted Coaching with 20 years of Excellence- Class V to XII, BA and Competitive Exams

Explore Courses

Our Courses

V

Class V - VI

Srijoni, Uddom

সব নোট
VII

Class VII - VIII

Progga, Avijan

সব নোট
IX

Class IX - X

Sonkolpo, Lokkho

সব নোট
XI

Class XI - XII

Uttoron, Bijoy

সব নোট
G

Govt Exams

SPSC, Police, SSS

সব নোট
D

Coming Next

x,y,z

সব নোট
🛒

Buy PDF Notes

Paid Notes from ₹9

সব দেখুন
🧪

Free Mock Test

100% FREE - All Classes

Start Now - ফ্রি ➤
NOTICE:
Loading... All Notice

Latest Updates

Class VI History ফাইনাল পরীক্ষা / 3rd Evaluation গুরুত্বপূর্ণ প্রশ্নের বিশেষ সাজেশন।

 



S.L-Institute - টিউশন সেন্টারে তোমাদের স্বাগতম!


প্রিয় ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ,


তোমাদের ফাইনাল পরীক্ষা / 3rd Evaluation এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও নিখুঁত করার জন্য S.L-Institute নিয়ে এসেছে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নের বিশেষ সাজেশন।


আমরা জানি, পরীক্ষার আগে সঠিক প্রশ্নের অনুশীলনই সাফল্যের চাবিকাঠি। তাই অভিজ্ঞ শিক্ষক Swapan Sir-এর তত্ত্বাবধানে প্রতিটি বিষয়ের জন্য বাছাই করা, পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে দেওয়া হল।


এই প্রশ্নগুলি কেন গুরুত্বপূর্ণ?

✅ বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি

✅ স্কুলের পাঠ্যসূচি এবং বোর্ডের নির্দেশিকা অনুযায়ী

✅ পরীক্ষায় 90%+ কমন পাওয়ার সম্ভাবনা

✅ প্রতিটি প্রশ্নের সহজ ও নির্ভুল উত্তর সহ আলোচনা ক্লাসে করানো হবে


তোমরা মনোযোগ দিয়ে প্রশ্নগুলি অনুশীলন করো। কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে সরাসরি সেন্টারে যোগাযোগ করো।


আমাদের লক্ষ্য - তোমাদের সাফল্য।


Guided by Swapan Sir

S.L-Institute - শিক্ষা কেন্দ্র

ভর্তি হতে আজই যোগাযোগ করুন।

S.L-Institute

Directed & Guided by- Swapan sir

                 Add.-Purbapara-Haldibari/ Cont- 03561-450-912(Office)/8653295220(Swapan sir)

                 -----------------------------------------------------------

পরীক্ষাপ্রস্তুতি-----পরীক্ষাপ্রস্তুতি ---------- VI HISTORY 3rd SEM --------পরীক্ষাপ্রস্তুতি ----পরীক্ষাপ্রস্তুতি


প্রশ্নমান-1

1. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো: (চার-পাঁচটি শব্দ বা একটি বাক্যের মধ্যে)

(i) কুষাণ আমলে কোথায় সবচেয়ে বেশি গোলমরিচ উৎপাদিত হত?(ii) গুপ্ত আমলে দক্ষিণ ভারতে উৎপাদিত প্রধান ফসল কী কী ছিল?(iii) মহাজনপদের আমলে প্রধান ফসল কী ছিল?(iv) প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ণ কোথায় হয়েছিল?(v) নগরায়ণ কী? (vi) ভারতীয় উপমহাদেশে 'প্রথম নগরায়ণ' কোথায় হয়েছিল?

2. শূন্যস্থান পূরণ করো:প্রশ্নমান-1

(i) কুষাণ শাসনকালে কেরলে --------------- ফলন ছিল বিখ্যাত।(ii) কুষাণ আমলে চিনের --------------ছিল আমদানি দ্রব্যের মধ্যে প্রধান। (iii) দক্ষিণ ভারতে গ্রামের শাসনভার ছিল----------------------হাতে।

3. ঠিক না ভুল লেখো:প্রশ্নমান-1

(i) কুষাণ যুগে পরিবার ছিল মাতৃতান্ত্রিক অর্থাৎ মা ছিলেন পরিবারের প্রধান।  (ii) গুপ্ত যুগে ভূমিদান ব্যবস্থা চালু ছিল।(iii) ষোড়শ মহাজনপদের সময়কালে কৃষি ছাড়াও পশুপালন ছিল অন্য জীবিকা।

                                 প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চার নানাদিক

প্রশ্নমান-1

1. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো: (চার-পাঁচটি শব্দ বা একটি বাক্যের মধ্যে)

(I) কে গণিতে শূন্য সংখ্যার ব্যবহার শুরু করেন? (ii) মহাবলীপুরমের রথমন্দির কোন্ সময়ে তৈরি হয়? (iii) 'মৃচ্ছকটিকম্' কার লেখা? (iv) 'পঞ্চতন্ত্র'-এর লেখক কে?(v) ভারতের দুটি মহাকাব্য কী কী? (vi) কাদের শাসনকালে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়? (vii) তক্ষশিলা কোথাকার রাজধানী ছিল?(viii) কোন্ চিনা পরিব্রাজক নালন্দাতে পড়াশোনা করেছিলেন?(ix) 'বুদ্ধচরিত' কে লিখেছিলেন?(x) কৌটিল্যের লেখা বইটির নাম কী? (xi) 'মুদ্রারাক্ষস' নাটকটির লেখক কে? (xii) 'সূর্যসিদ্ধান্ত' বইটির লেখক কে? (xiii) পুরাণ কী?

2. স্তম্ভ দুটি মিলিয়ে লেখো:প্রশ্নমান-1

 

ক-স্তম্ভ

 

খ-স্তম্ভ

(i)

গান্ধার শিল্পরীতি

(a)

কুষাণ যুগ

(ii)

অজন্তা

(b)

গুহাচিত্র

(iii)

গণিতবিদ

©

আর্যভট্ট

(iv)

অভিজ্ঞান শকুন্তলম্

(d)

কালিদাস

(v)

মৃচ্ছকটিকম্

(e)

শূদ্রক

3. শূন্যস্থান পূরণ করো : প্রশ্নমান-1

(i) নাগানন্দ, রত্নাবলী লিখেছেন------------(ii) শুশ্রুত-সংহিতায় চিকিৎসাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ হল---------------(iii) অভিজ্ঞান শকুন্তলম্ লিখেছিলেন----------------(iv) গান্ধার ভাস্কর্যে প্রধানত-----------ও-----------প্রভাব দেখা যায়।(v) বৈদিক শিক্ষা ছিল---------------(vi) 'মেঘদূতম্' কাব্যটি লিখেছেন------------(vii) চিকিৎসাবিজ্ঞান সম্পর্কিত একটি গ্রন্থ হল--------------------(viii) গুহাচিত্রের জন্য বিখ্যাত হল--------------(ix) 'প্রিয়দর্শিকা' নাটকটি লেখেন-------------------(x) অজন্তা গুহার ছবিগুলির বেশিরভাগই

------------------------.

4. ঠিক না ভুল লেখো:

(i) নালন্দা মহাবিহারে কেবল ব্রাহ্মণ ছাত্ররাই পড়ত।(ii) বরাহমিহির ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী। (iii) কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল।(iv) পুরাণের সংখ্যা ১৮টি।(v) গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা।(vi) 'মহাভাষ্য' লেখেন পতঞ্জলি।(vii) মধ্যপ্রদেশের বাঘ গুহাতে বেশ কিছু ছবি পাওয়া গেছে।

5. নীচের প্রশ্নের উত্তর লেখো: (চার-পাঁচটি বাক্যের মধ্যে)প্রশ্নমান-3

অজন্তা গুহার অবস্থান কোথায় ছিল? এই গুহার দেয়ালে অঙ্কিত ছবির বিষয় কী ছিল? এই সমস্ত ছবির যে-কোনো একটি বৈশিষ্ট্য লেখো।

                                     ভারত ও সমকালীন বহির্বিশ্ব

1. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো: (চার-পাঁচটি শব্দ বা একটি বাক্যের মধ্যে)প্রশ্নমান- 1

(i) একজন ইন্দো-গ্রিক রাজার নাম লেখো। (ii) ভারতের পশ্চিম উপকূলের সেরা বন্দর ছিল কোল্টিন্ট?(iii) কোন্ ভাষার অনুকরণে খরোষ্ঠী লিপি তৈরি হয়? (iv) ভারতে আক্রমণকারী 'শক'রা কী নামে পরিচিত?(v) 'মিলিন্দপঞহো' গ্রন্থের বিষয়বস্তু কী?(vi) মেসোপটেমিয়া সভ্যতা কোন্ কোন্ নদীর মাঝে গড়ে উঠেছে? (vii) মিশরীয় লিপিকে কী বলা হয়? (viii) পাহাড়ে ঘেরা গ্রিসের ছোটো ছোটো রাজ্যগুলিকে কী বলা হত? (ix) মিশরের শাসকদের কী বলা হত?(x) ইন্দো-গ্রিক রাজাদের মধ্যে বিখ্যাত ছিলেন কে? (xi) কোন্ কোন্ নদীর ওপর নির্ভর করে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল? (xii) মিশরকে কেন 'নীলনদের দান' বলা হয়? (xiii) গান্ধার শিল্পরীতির বৈশিষ্ট্য কী ছিল?(xiv) পলিস কী?

2. শূন্যস্থান পূরণ করো:প্রশ্নমান- 1

(i) পারসিকদের শ্রেষ্ঠ রাজা ছিলেন-----------------(ii) 'মিলিন্দপঞহো'---------------লেখা। (iii) সেলিউকাস--------------কে দূত করে মৌর্য দরবারে পাঠিয়েছিলেন।(iv) গ্রিক ও ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণ দেখা যায়------------ শিল্পে।(v) সম্রাট অশোক বিভিন্ন দেশে দূত পাঠিয়ে -----------ধর্মপ্রচার করেছিলেন। (vi) মিনান্দার ছিলেন বিখ্যাত--------------(vii) সুমেরীয় লিপিকে--------------------বলে। (viii) এথেন্স ও স্পার্টার যুদ্ধের কথা------------ঐতিহাসিকের লেখায় পাওয়া যায়। (ix) অন্তি ছিলেন-------------------রাজা। (x) চিনের সঙ্গে রোমের বাণিজ্যের প্রধান দ্রব্য ছিল-------------।(xi) আরামীয় লিপি থেকে------------লিপি তৈরি হয়েছে। (xii) কাগজ ও ছাপার পদ্ধতি প্রথম আবিষ্কার করে---------------.

3. ঠিক না ভুল লেখো: প্রশ্নমান- 1

(i) কাবেরী নদীর তীরে ভৃগুকচ্ছ বন্দরটি অবস্থিত। (ii) গ্রিকদের কিছু রাজা ব্যাকট্রীয় ছিলেন।(iii) প্রথ প্রথম দরায়ুষ দূত বিনিময়ের মাধ্যমে চিনের সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছিলেন।(iv) চিনের সম্রাট ছিলেন আলেকজান্ডার।(v) ভারতের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগের মাধ্যম ছিল খেলাধুলা।(vi) 'পেরিপ্লাস অভ দ্য ইরিথ্রিয়ান সী' নামক গ্রন্থ থেকে ভারতের সমুদ্র বাণিজ্য সম্পর্কে জানা যায়।(vii) সুমেরীয় লিপিকে ' হায়ারোগ্লিফ' বলা হয়। (viii) মিশরীয় লিপিকে 'কিউনিফর্ম' বলা হয়।(ix) স্পার্টা ও এথেন্স ছিল বিখ্যাত নগর-রাষ্ট্র।(x) রোম-ভারত বাণিজ্যে মূল্যবান পণ্য ছিল রেশম।

4. স্তম্ভ দুটি মিলিয়ে লেখো:প্রশ্নমান- 1

 

ক-স্তম্ভ

 

খ-স্তম্ভ

(i)

মিশরীয় সভ্যতা

(a)

হোয়াংহো নদী

(ii)

মেসোপটেমিয়া সভ্যতা

(b)

টাইগ্রিস-ইউফ্রেটিস নদী

(iii)

চৈনিক সভ্যতা

©

 

5. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো: (তিন-চারটি বাক্যের মধ্যে) প্রশ্নমান- 3

(i) কোন্ কোন্ মাধ্যমে ভারত ও বহির্বিশ্বের যোগাযোগ গড়ে উঠেছিল? (ii) ভারত ও বহির্বিশ্বের বাণিজ্যিক যোগাযোগে 'রেশম পথ'-এর ভূমিকা কী?


← Home