Phone: +91 8653295220Purbapara, Haldibari

স্বপ্ন নয়, এবার সফলতাই গল্প হবে

Most Trusted Coaching with 20 years of Excellence- Class V to XII, BA and Competitive Exams

Explore Courses

Our Courses

V

Class V - VI

Srijoni, Uddom

সব নোট
VII

Class VII - VIII

Progga, Avijan

সব নোট
IX

Class IX - X

Sonkolpo, Lokkho

সব নোট
XI

Class XI - XII

Uttoron, Bijoy

সব নোট
G

Govt Exams

SPSC, Police, SSS

সব নোট
D

Coming Next

x,y,z

সব নোট
🛒

Buy PDF Notes

Paid Notes from ₹9

সব দেখুন
🧪

Free Mock Test

100% FREE - All Classes

Start Now - ফ্রি ➤
NOTICE:
Loading... All Notice

Latest Updates

Class VI ফাইনাল পরীক্ষা / 3rd Evaluation বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের বিশেষ সাজেশন।

 



S.L-Institute - শিক্ষা কেন্দ্র • টিউশন সেন্টারে তোমাদের স্বাগতম!

প্রিয় ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ,

তোমাদের ফাইনাল পরীক্ষা / 3rd Evaluation এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও নিখুঁত করার জন্য S.L-Institute নিয়ে এসেছে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নের বিশেষ সাজেশন।

আমরা জানি, পরীক্ষার আগে সঠিক প্রশ্নের অনুশীলনই সাফল্যের চাবিকাঠি। তাই অভিজ্ঞ শিক্ষক Swapan Sir-এর তত্ত্বাবধানে প্রতিটি বিষয়ের জন্য বাছাই করা, পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে দেওয়া হল।

এই প্রশ্নগুলি কেন গুরুত্বপূর্ণ?
✅ বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি
✅ স্কুলের পাঠ্যসূচি এবং বোর্ডের নির্দেশিকা অনুযায়ী
✅ পরীক্ষায় 90%+ কমন পাওয়ার সম্ভাবনা
✅ প্রতিটি প্রশ্নের সহজ ও নির্ভুল উত্তর সহ আলোচনা ক্লাসে করানো হবে

তোমরা মনোযোগ দিয়ে প্রশ্নগুলি অনুশীলন করো। কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে সরাসরি সেন্টারে যোগাযোগ করো।

আমাদের লক্ষ্য - তোমাদের সাফল্য।

Guided by Swapan Sir
S.L-Institute - শিক্ষা কেন্দ্র
ভর্তি হতে আজই যোগাযোগ করুন।


S.L-Institute

Directed & Guided by- Swapan sir

                 Add.-Purbapara-Haldibari/ Cont- 03561-450-912(Office)/8653295220(Swapan sir)

                 -----------------------------------------------------------------------------

পরীক্ষাপ্রস্তুতি-----পরীক্ষাপ্রস্তুতি ---------- VI BENG 3rd SEM --------পরীক্ষাপ্রস্তুতি ----পরীক্ষাপ্রস্তুতি

বঙ্গ আমার! জননী আমার!

১। ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো: প্রশ্নমান-১

১.১ কেন-গো মা তোর ধূলায় (ক) চরণ, (খ) আসন, (গ) বসন, (ঘ) অশন।১.২ গান্ধার হতে জলধি পর্যন্ত কীর্তি রচনা করেছিলেন- (ক) অশোক, (খ) বিজয়সিংহ, (গ) প্রতাপাদিত্য, (ঘ) বুদ্ধদেব। ১.৩ নবীন গরিমা ভাতিবে আবার- (ক) কপালে, (খ) শীর্ষে, (গ) ললাটে, (ঘ) ভালে। ১.৪ আমরা ঘুচাব মা তোর (ক) দৈন্য, (খ) দুঃখ, (গ) দারিদ্র্য, (ঘ) কষ্ট।১.৫ সন্তান যার তিব্বত-চিন- (ক) জাপানে, (খ) ভারতে, (গ) নেপালে, (ঘ) আরবে গঠিল উপনিবেশ।১.৬ 'তুই কিনা মাগো তাদের দেশ!' এই উদ্ধৃতাংশটি বাক্যের অর্থগত শ্রেণিবিভাগ অনুসারে-(ক) প্রার্থনাসূচক বাক্যের দৃষ্টান্ত, (খ) নির্দেশক বাক্যের দৃষ্টান্ত, (গ) বিস্ময়বোধক বাক্যের দৃষ্টান্ত, (ঘ) প্রশ্নবোধক বাক্যের দৃষ্টান্ত।

২। কমবেশি ৩০টি শব্দে নীচের প্রশ্নটির উত্তর দাও: প্রশ্নমান-২

'আমার দেশ' উচ্চারণ করা মাত্রই তোমার মনের মধ্যে যে ছবি ফুটে ওঠে তা কয়েকটি বাক্যে লেখো।

৩। কমবেশি ৬০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-৩

৩.১ 'কেন-গো মা তোর ধূলায় আসন, কেন-গো মা তোর মলিন বেশ?'- কবির কেন মনে হয়েছে বঙ্গজননীর আসন ধূলায় ও তার বেশ মলিন?৩.২ 'মানুষ-আমরা; নহি তো মেষ!' কবির এমন উক্তির কারণ বর্ণনা করো।

৪। কমবেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-৫

৪.১ 'বঙ্গ আমার! জননী আমার!' কবিতাটির মূল সুর কী বলে তোমার মনে হয়? ৪.২ এই বঙ্গদেশ বা বঙ্গভূমি তোমার কাছে কেন প্রিয় সে সম্পর্কে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। ৪.৩ "আজিও জুড়িয়া অর্ধ-জগৎ ভক্তি-প্রণত চরণে যাঁর;" - 'অর্ধ-জগৎ' বলতে কী বোঝানো হয়েছে? 'অর্ধ-জগৎ' কেন, কার চরণে প্রণত? ৪.৪ “যুদ্ধ করিল প্রতাপাদিত্য,” - 'প্রতাপাদিত্য' কে? তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? কবিতাংশ থেকে অপর একজন বাঙালি বীরের কৃতিত্ব উল্লেখ করো।

. শহিদ যতীন্দ্রনাথ দাশ

১। ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো: প্রশ্নমান-১

১.১ যতীন দাশরা সব মিলিয়ে ভাই-বোন ছিলেন (ক) আট, (খ) দশ, (গ) বারো, (ঘ) তেরো জন।১.২ এক সময় যতীন দাশের ছদ্মনাম ছিল (ক) শচীন, (খ) অতীন, (গ) রবিন, (ঘ) মতিন। ১.৩ 'Indian Struggle' বইটির রচয়িতা- (ক) যতীন দাশ, (খ) অবনীন্দ্রনাথ, (গ) সুভাষচন্দ্র বসু; (ঘ) অরবিন্দ ঘোষ।১.৪ যতীন দাশকে জেলে তার ভাই কিরণ দাশ দেখতে যেতে পেরেছিলেন বড়োলাট (ক) ক্যানিং, (খ) কর্নওয়ালিশ, (গ) আরউইন, (ঘ) ক্লাইভ-এর মধ্যস্থতায়।১.৫ অনশনের- (ক) ৩০, (খ) ৪০, (গ) ৫০, (ঘ) ৬০ দিন পর যতীন দাশের শরীর পক্ষাঘাত গ্রাস করে ফেলে।১.৬ অমর বিপ্লবী যতীন দাশের প্রয়াণ ঘটে (ক) ১৯২৯, (খ) ১৯৩০, (গ) ১৯৩৯, (ঘ) ১৯৪০ সালে।১.৭ যতীন্দ্রনাথ দাশ অনশন করে মৃত্যুবরণ করেন- (ক) আলিপুর) সেন্ট্রাল ডেগ), (ঘ) প্রেসিডেন্সি জেলে, (গ) লাহোর সেন্ট্রাল জেলে, (ঘ) তিহার জেলে।

২। কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নটির উত্তর দাও: প্রশ্নমান-১

বিপ্লবী যতীন্দ্রনাথ দাশ ছেলেবেলা থেকে মনের মধ্যে কোন্ স্বপ্ন লালন করতেন?

৩। কমবেশি ৩০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-২

৩.১ বিপ্লবীরা আত্মগোপনের প্রয়োজনে ছদ্মনাম ব্যবহার করেন। যেমন বিপ্লবী যতীন দাশ কখনও 'রবিন' বা 'কালীবাবু' ছদ্মনাম নিয়েছিলেন। তেমনি আবার কবি বা লেখকেরাও ছদ্মনামে লেখেন। যেমন রবীন্দ্রনাথের 'ভানুসিংহ' কিংবা শরৎচন্দ্রের 'অনিলা দেবী' প্রভৃতি। তুমি যদি বিদ্যালয়েরপত্রিকায় ছদ্মনাম ব্যবহার করে লেখো, তবে কী ছদ্মনাম নেবে এবং কেন দু-একটি বাক্যে লেখো।৩.২ 'একুশ দিনের দিন অনশন ভঙ্গ হয়।'- যতীন দাশ অনশন কেন শুরু করেছিলেন?

৪। কমবেশি ৬০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-৩

৪.১ "বঙ্কিমবাবুকে ছেলে-মেয়ে নিয়ে হেঁটে বাড়ি ফিরতে হলো।"- বঙ্কিমবাবু কে? কেন, কোথা থেকে তাঁকে পরিবার নিয়ে হেঁটে ফিরতে হল? ১+২ ৪.২ যতীন দাশের ছাত্রজীবনের পরিচয় দাও।৪.৩ "পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে না।" কোথা থেকে পুলিশ যতীন দাশকে গ্রেফতার করতে গিয়েছিল? গ্রেফতার করতে পারল না কেন?

৫। কমবেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-৫

৫.১ স্বাধীনতা সংগ্রামী যতীন দাশের আপোষহীন জীবনসংগ্রামের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখো।৫.২ " কথাবার্তায় দুজনেই বেশ খুশি হন" দু'জন কে কে? কাদের মধ্যে, কী কী কথাবার্তা হয়?৫.৩ "১৩ জুলাই, ১৯২৯ (রবিবার) থেকে সমবেত অনশন (Group Hunger Strike) যথারীতি শুরু হয়।" কীসের উদ্দেশ্যে এই অনশন? অনশনের ঘটনাবলি নিজের ভাষায় লেখো। ৫.৪ যতীন্দ্রনাথ দাশ ছাড়া তোমার প্রিয় কোনো বিপ্লবীর বিপ্লব / সংগ্রাম জীবনের কথা সংক্ষেপে লেখো।

মোরা দুই সহোদর ভাই

১। কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:প্রশ্নমান-১

১.১ 'সহোদর' শব্দের অর্থ কী?১.২ 'এক বৃন্তে দুটি কুসুম' কারা?

২। কমবেশি ৩০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:প্রশ্নমান-২

২.১ 'খোদার উপর করি যে খোদকারি।' কবি কোন্ আচরণকে খোদার উপর খোদকারি বলেছেন?২.২ 'শাস্তি এত আজ আমাদের...' আমরা কীসের শাস্তি ভোগ করছি বলে কবি জানিয়েছেন?২.৩ 'সব জাতিরই সকলকে তাঁর দান যে সমান করে' কার, কোন্ দানের কথা এখানে বলা হয়েছে?

ধরাতল

১। ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো:প্রশ্নমান-১

১.১ আজি মনে আসে (ক) ছোটো ব্যথা, (খ) ছোটো দুঃখ, (গ) ছোটো কথা, (ঘ) ছোটো স্বপ্ন।১.২ তীর হতে দুঃখ সুখ দুই ভাইবোনে/মোর মুখপানে চায় (ক) দারুণ খুশিতে, (খ) করুণ নয়নে, (গ) উদাস সুখে, (ঘ) সজল নয়নে।১.৩ ছায়াময় গ্রামগুলি দেখা যায় (ক) তীরে, (খ) দূরে, (গ) কাছে, (ঘ) নিকটে।১.৪ মনে হয়, সব নিয়ে এ (ক) পৃথিবী, (খ ) ধরণী, (গ) বসুধা, (ঘ) বসুন্ধরা ভালো।১.৫ 'মনে ভাবি, কত প্রেম আছে তারে ঘিরে।' এখানে কবি যে বিষয়ের কথা বলেছেন-(ক) ভালোমন্দের, (খ) গ্রামগুলির, (গ) তরণীর, (ঘ) দুঃখ সুখের।

২।কমতেনি ১০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : প্রশ্নমান-২

২.১ "আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী" এখানে 'যেন' শব্দটি ব্যবহারের কারণ কী লেখো।২.২ 'দেখি ভালোবেসে।' কবি ভালোবেসে কী দেখেন?

৩। ভমতেণি ৬০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-৩

৩.১ 'ক্ষণকাল দেখি ব'লে দেখি ভালোবেসে।' তোমার ক্ষণেক দেখার কোনো একটি স্মৃতি সম্পর্কে দু-একটি বাক্য লেখো।৩.২ 'কত প্রেম আছে তারে ঘিরে' কাকে বা কাদের ঘিরে কত প্রেম রয়েছে? কেন তাদের সম্বন্ধে কবির এমন সিদ্ধান্ত। ৩.৩ 'মনে হয়,''ধরাতল' কবিতার শেষে এই বাক্যাংশ কবি উল্লেখ করেছেন। কবির ধরাতল সম্বন্দ্বে কী কী মনে হয় তা লেখো।৩.৪ 'কূলে কূলে দেখা যায়...।' 'ধরাতল' কবিতায় কুলের চিত্র কীভাবে উপস্থাপিত হয়েছে?

৪। কমবেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-৫

৪.১ 'ধরাতল' কবিতায় কবি কাল্পনিক নৌকাযাত্রায় যে যে দৃশ্য দেখেছেন, এমন দুটি ছবির কথা লেখো। তুমি নৌকার বা বাসে বা ট্রেনে যেতে যেতে যা জেনেছ তার বিবরণ দিয়ে কয়েকটি বাক্যে একটি অনুচ্ছেদ লেখো। ৪.২'আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী,' কবি প্রকৃতপক্ষে কোন্ চলাচলের সঙ্গে তরণী বেয়ে চলার কথা তুলনা করেছেন ও কেন?

হাবুর বিপদ

১। ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো: প্রশ্নমান-১

১.১ স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে হাবু ভাবল (ক) দেরি হয়ে গেছে, (খ) ফিরে যাবে, (গ) পড়া হয়নি, (ঘ) বাংলা বই আনেনি।১.২ এইটাই সুধীরবাবুর মেথড (ক) সবাইকে পর পর পড়া ধরবেন, (খ) কয়েকজনকে বেছে বেছে পড়তে বলেন, (গ) সবার থেকে শুধু খাতা জমা নেন, (ঘ) কাউকেই পড়া ধরেন না, শুধু নিজে পড়ান।১.৩ সুধীরবাবু রচনা লিখতে দিয়েছিলেন- (ক) বাংলায় গ্রীষ্মকাল, (খ) বাংলায় বর্ষাকাল, (গ) বাংলায় শরৎকাল, (ঘ) বাংলায় শীতকাল বিষয়ে।১.৪ হাবু ক্লাসে রচনা বলে গিয়েছিল সামনে (ক) বাংলা ব্যাকরণ, (খ) বাংলা রচনা, (গ) বীজগণিত, (ঘ) পাটিগণিত খাতা খুলে রেখে।১.৫ সুধীরবাবু হাবুর নিজের মুখের রচনা শুনে মহা খুশি হয়েও তার পিঠ চাপড়ে দেননি (ক) ক্লাসের ডিসিপ্লিনের জন্য, (খ) ক্লাসের ছেলেদের লেখায় নিরুৎসাহী হয়ে পড়ার জন্য, (গ) ক্লাসে গণ্ডগোল হতে পারে তার জন্য, (ঘ) ক্লাসে বেশি আবেগ না দেখানোর জন্য।১.৬ বাংলার মাস্টারমশাই সুধীরবাবুকে অবাক করেছিল।(ক) হাবুর সাহস, (খ) হাবুর বানিয়ে বলার ক্ষমতা, (গ) গুছিয়ে সুন্দর করে হাবুর লিখে আনার ক্ষমতা, (ঘ) হাবুর বেপরোয়া মিথ্যাচার।

২। কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নটির উত্তর দাও: প্রশ্নমান-১

'অর্থাৎ তিনি বিশেষ সন্তুষ্ট নন।'- সুধীরবাবু যে প্রশান্তর রচনা শুনে বিশেষ সন্তুষ্ট হননি, তা কীভাবে বোঝা গিয়েছিল?

৩। কমবেশি ৩০টি শব্দে নীচের প্রশ্নটির উত্তর দাও:প্রশ্নমান-২

'হাবুর বিপদ' গল্পে প্রফুল্ল রচনা বই থেকে কপি করে এনেছিল। লেখার ক্ষেত্রে কোন্ পদ্ধতি অনুসরণযোগ্য বলে তোমার মনে হয়?

৪। কমবেশি ৬০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:প্রশ্নমান-৩

৪.১ "প্রশান্ত একটু ক্ষুন্ন মনে বসে পড়ে।" প্রশান্তের পরিচয় দাও। তার ক্ষুণ্ণ হবার কারণ কী?৪.২ সুধীরবাবু হাবুর রচনা শুনে খুশি হয়েও কেন প্রশংসা করতে পারেননি?

৫। কমবেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:প্রশ্নমান-৫

৫.১ 'হাবুর বিপদ' গল্পে বাংলার মাস্টারমশাই সুধীরবাবুর মধ্যে এক স্নেহশীল, পরিশ্রমী, আদর্শবাদী, শৃঙ্খলাপরায়ণ ও প্রশ্রয়দাতা মানুষকে আমরা খুঁজে পাই আলোচনা করো।দাও। ৫.২ 'হাবুর বিপদ' গল্পটি পড়ে এছাড়া গল্পটির অন্য আর কী নাম দেওয়া যেতে পারে বলে তোমার মনে হয়? তোমার দেওয়া নামকরণের পক্ষে যুক্তি ৫.৩ "ওটার ওপর স্যারেদের চিরকাল কড়া নজর।" বক্তা কে? কীসের ওপর স্যারেদের চিরকাল কড়া নজর? তুমি কি এই মত সমর্থন করো, তা দু-একটি বাক্যে লেখো।৫.৪ "ছাত্রদের উন্নতির জন্য তিনি প্রচুর খাটেন।"- যার কথা বলা হয়েছে তাঁর পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ সম্বন্ধে লেখো। ছাত্রদের জন্য তিনি কীভাবে খাটেন গল্প অবলম্বনে লেখো। ৫.৫ "স্যার, হাবু খাতা দিচ্ছে না।" কার এই নালিশ? হাবু খাতা কেন দিতে চাইছিল না? হাবু এক্ষেত্রে যে পন্থা নিয়েছিল তুমি কি তা সমর্থন করো? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।৫.৬ 'মনে থাকে যেন!' কার প্রতি, কার এই সাবধানবাণী? বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এ প্রসঙ্গে আর কী বলেছিলেন?৫.৭ 'হাবুর বিপদ' গল্পের মাস্টারমশাই সুধীরবাবু ও 'না পাহারার পরীক্ষা' গল্পে স্কুলের হেডমাস্টারমশাই চরিত্রদুটির মধ্যে কোথায় তোমরা মিল পাও তা লেখো।

কিশোর বিজ্ঞানী

১। ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো: প্রশ্নমান-১

১.১ এক যে ছিল কিশোর, তার মন লাগে না- (ক) পড়ায়, (খ) খেলায়, (গ) মেলায়, (ঘ) গল্প করায়।১.২ বড়ো হয়ে ঝিনুক কুড়োয় (ক) পাঠের, (খ) মনের, (গ) জ্ঞানের, (ঘ) তপের সাগরবেলায়।১.৩ বাড়ি ফেরার নাম করে না হোক না যত (ক) দেরি, (খ) বৃষ্টি, (গ) রাত, (ঘ) আঁধার।১.৪ তারই বেলায় কুড়িয়ে গেলেম কয়েক মুঠি (ক) ঝিনুক, (খ) শামুক, (গ) নুড়ি, (ঘ) পাথর।১.৫ "এক একটি রতন যেন / নাই বা কেউ চিনুক।" উদ্ধৃতাংশে 'রতন' বলতে কবি আসলে বোঝাতে চেয়েছেন।(ক) লোহা, (খ) নকশা আঁকা ঝিনুক, (গ) জ্ঞান বা বিদ্যা, (ঘ) নুড়ি।

২। কমবেশি ৬০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-৩

২.১ এক যে ছিল কোকিল, তার/ মন লাগে না গানে উড়তে পেলেই যায় সে উড়ে/------ -শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে প্রদত্ত ছড়াটি শেষ করো। ২.২ "এক যে ছিল কিশোর, তার/মন লাগে না খেলায়”- কিশোরের সঙ্গে খেলায় মমনা লাগার বিষয়টির বৈপরীত্য 'কিশোর বিজ্ঞানী' কবিতায় কীভাবে ধরা পড়েছে?২.৩ 'বৃদ্ধ এখন,' কে এখন বৃদ্ধ? বৃদ্ধকে কারা, কী জিজ্ঞাসা করেন? বৃদ্ধ কীভাবে নিজের উত্তর দেন?২.৪ "অনন্তপার জ্ঞান পারাবার"- 'অনন্তপার' বলতে কী বোঝানো হয়? জ্ঞান পারাবারই বা কী?২.৫ "বাড়ি ফেরার নাম করে না" কে, কখন বাড়ি ফেরে না? বাড়ি না ফিরে সে কোথায়, কী করে?

৩। কমবেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-৫

৩.১ 'ঝিনুক তো নয়, বিদ্যা রতন/মাড়িয়ে না যায় হেলায়।' প্রসঙ্গটির তাৎপর্য ব্যাখ্যা করো।অথবা, 'ঝিনুক তো নয়,'- ঝিনুকের সঙ্গে কবিতায় কার তুলনা করা হয়েছে? তুলনাটি কতটা সার্থক? ৩.২ "বড়ো হয়ে ঝিনুক কুড়োয়"- বড়ো হয়ে ঝিনুক কুড়োনোর মাধ্যমে আসলে কী বলা হয়েছে?

ননীদা নট আউট

১। ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো: প্রশ্নমান-১

১.১ সিসি এইচ প্রথম ব্যাট করে সবাই আউট হয়ে যায়- (ক) ১০, (খ) ১২, (গ) ১৪. (ঘ) ১৬ রানে। ১.২ রপোলিরব্যাটসম্যান অন্ধকারে ব্যাট চালাল এবং (ক) চার মারল, (খ) ছয় মারল, (গ) আউট হল, (ঘ) ফসকাল। ১.৩ ব্যাটসম্যান- (ক) প্রহরীর, (খ) সান্ত্রীর উইকেট পাহারা দিয়ে দাঁড়িয়ে।, (গ) বিজয়ীর, (ঘ) লড়াকুর মতো ১.৪ ননীদা চেঁচিয়ে উঠলেন- (ক) 'ম্যাচ ড্র', (খ) 'ম্যাচ শেষ', (গ) 'ম্যাচ জিতেছি', (ঘ) 'ম্যাচ হেরেছি'। ১.৫ ননীদা বলটা তুলে দিলেন- (ক) অতুলের, (খ) বিষ্টর, (গ) অপরেশের, (ঘ) অমলেশের হাতে। ১.৬ "ননীদা এমন এক ননীটিকস প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করান," এখানে 'ননীটিকস' বলতে বোঝানো হয়েছে।-(ক) ননীদার আশ্চর্য কেরামতি, (খ) ননীদার আশ্চর্য দুষ্টবুদ্ধি, (গ) ননীদার ক্রিকেটীয় আইনের অপূর্ব প্রয়োেগ, (ঘ) ননীদার অক্রিকেটীয় সিদ

২। কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নটির উত্তর দাও : প্রশ্নমান-১

রুপোলি সংঘের সঙ্গে সি সি এইচ-এর হাড্ডাহাড্ডির শুরু কত বছর আগে?

৩। কমবেশি ৬০টি শব্দে নীচের প্রশ্নটির উত্তর দাও: প্রমান-১

বিষ্ণু কী পাগল হয়ে গেলো?'- বিন্টুর আচরণকে সত্যিই কি তোমার পাগলামি বলে মনে হয়?

৪। কমবেশি ৬০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-৩

৪.১ "সবারই মুখ থমথমে।"- 'সবারই' বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের মুখ থমথমে হবার কারণ কী?৪.২ "এরপরই আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো।" আম্পায়ারকে ঘিরে কারা, কেন তর্কাতর্কি শুরু করল? আম্পায়ার কীভাবে সেই ঝামেলা মিটিয়েছিলেন?৪.৩ ক্রিকেট খেলায় ব্যবহৃত হয় এমন কয়েকটি (৬টি) পরিভাষা উল্লেখ করো।

৫। কমবেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :প্রশ্নমান-৫

৫.১ "ফস করে পকেট থেকে ক্রিকেট আইনের বই বের করে দেখিয়ে দিলেন," কে 'ক্রিকেট আইনের বই বের করে', কী দেখিয়েছিলেন? পাঠ্যাংশটি পড়ে তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলি জেগে ওঠে, এমন তিনটি প্রশ্ন লেখো।৫.২ “এ ম্যাচ রুপোলি জিততে পারবে না।”- রুপোলি সংঘকে হারানোর জন্য বক্তা সব খেলোয়াড়দের কীভাবে পরিচালনা করেছিলেন?

হযবরল

১। কমবেশি ৬০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-৩

১.১ "হুজুর, এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই।" কে একথা বলেছিল? কাদের সে পাগল বলেছিল ও কেন? ১.২ 'আমি মোকদ্দমায় রায় দেব।' বক্তা কে? কীসের মোকদ্দমা? বক্তা কী রায় দিয়েছিলেন?

২। কমবেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-৫

২.১"নালিশ বাতলাও।"- বক্তা কে? বক্তাকে কে, কী নালিশ জানিয়েছিল? তার নালিশ জানানোর পর কী ঘটনা ঘটেছিল?২.২ 'হযবরল' গল্পে কোন্ চরিত্রটি তোমার সবচেয়ে ভালো লাগে ও কেন?

ব্যাকরণ

                                                                    ধাতুরূপ

১। নীচের ধাতুগুলি থেকে বিভিন্ন ক্রিয়াপদ তৈরি করো: প্রশ্নমান-১

১.১ বল, ১.২ কর্, ১.৩ √দেখ, ১.৪ √চল, ১.৫ পড়, ১.৬ বস্, ১.৭ √খা, ১.৮ √দে, ১.৯ পা, ১.১০ গুন্।

২। আমি/আমরা পক্ষ, তুমি/তোমরা পক্ষ, সে/তারা পক্ষ তিনটির ক্ষেত্রে নীচের ধাতু থেকে গড়া ক্রিয়াপদগুলির বিভিন্ন চেহারা কেমন হবে দেখাও:  প্রশ্নমান-১

২.১ চল্ (ঘটমান বর্তমান), ২.২ √ শুন্ (পুরাঘটিত অতীত), ২.৩ লখ (পুরাঘটিত ভবিষ্যৎ), ২.৪ দেখ (নিত্য অতীত), ২.৫ √ বস্ (নিত্য ভবিষ্যৎ)।

৩। নীচের ক্রিয়াপদগুলির অতীত কালের নিত্যবৃত্ত রূপ দেখাওঃ প্রশ্নমান-১

৩.১ লেখা, ৩.২ পড়া, ৩.৩ শোনা (আমি, তুমি, সে তিনটি পক্ষে)।

৪। নির্দেশ অনুযায়ী নীচের প্রশ্নগুলির উত্তর দাও :  প্রশ্নমান-৫

৪.১ সমাপিকা ক্রিয়া ব্যবহার করে পাঁচটি বাক্য তৈরি করো।৪.২ পাঁচটি বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার দেখাও।৪.৩ যৌগিক ক্রিয়া ব্যবহার করে পাঁচটি বাক্য তৈরি করো।

                                                                     শব্দযোগে বাক্য গঠন

১। নীচের বাক্যগুলিকে সম্প্রসারিত করো: প্রশ্নমান-১

১.১ একটা গল্পের মধ্যে অনেক ঘটনা থাকে।১.২ পাহাড়ের বরফ গলে নদীতে জল বাড়ছে।১.৩ এপারে গঙ্গা আর ওপারে পদ্মা নদী।১.৪ শীতকালে মরশুমি ফুলের মেলা বসে।১.৫ আমাদের স্কুলবাড়ি নতুন রং করা হল।

২। নির্দেশ অনুযায়ী নীচের বাক্যগুলিকে রূপান্তরিত করো: প্রশ্নমান-১

২.১ সেদিনের খেলা শেষ হল এবং সবাই খুশি মনে বাড়ি ফিরল। (সরল বাক্যে)২.২ আমরা ছবি আঁকতে আঁকতে গান শুনছিলাম। (যৌগিক বাক্যে)২.৩ গ্রামের যে দিকে নদী রয়েছে সে দিকেই জমিদার বাড়িটা। (সরল বাক্যে)২.৪ সকলে সাদা খাতা খোলো আর একটা বৃত্ত আঁকো। (সরল বাক্যে)২.৫ দিনের বেলা মেলায় গেলেও এখনো ফিরে আসেনি। (জটিল বাক্যে)২.৬ যেহেতু প্রচণ্ড বৃষ্টি শুরু হল সেহেতু বাড়ি থেকে বেরোতে পারলাম না। (যৌগিক বাক্যে)২.৭ যতদিন সবাই শিক্ষিত না হবে ততদিন পর্যন্ত আমাদের দুঃখের শেষ নেই। (সরল বাক্যে)২.৮ আমি যেতে পারি কিন্তু বেশিক্ষণ বসব না। (জটিল বাক্যে)

৩। নির্দেশ অনুযায়ী নীচের বাক্যগুলিকে রূপান্তরিত করো: প্রশ্নমান-১

৩.১ অপ্রীতিকর কাজ করতে কারোরই ভালো লাগে না। (অস্ত্যর্থক বাক্যে)৩.২ চোখে ভালো দেখতে পাচ্ছি না। (অস্ত্যর্থক বাক্যে)৩.৩ তুমি এখন বসে পড়ো। (নঞর্থক বাক্যে)৩.৪ পড়া শেষ হয়ে গেলে বই বন্ধ করো। (নঞর্থক বাক্যে)৩.৫ এবারে আমের ফলন খারাপ নয়। (অস্ত্যর্থক বাক্যে)৩.৬ রাতের ট্রেন ধরতে হলে তাড়াতাড়ি করো। (নঞর্থক বাক্যে)

                                                         ক্রিয়াবিভক্তি

১। নীচের বাক্যগুলি থেকে বিভক্তি চিহ্নিত করো:প্রশ্নমান-১

১.১ ছেলেরা মাঠে ফুটবল খেলছে।১.২ আমরা খবরের কাগজ পড়ি।১.৩ আগামীকাল বিদ্যালয়ে যাব।



← Home