Phone: +91 8653295220Purbapara, Haldibari

স্বপ্ন নয়, এবার সফলতাই গল্প হবে

Most Trusted Coaching with 20 years of Excellence- Class V to XII, BA and Competitive Exams

Explore Courses

Our Courses

V

Class V - VI

Srijoni, Uddom

সব নোট
VII

Class VII - VIII

Progga, Avijan

সব নোট
IX

Class IX - X

Sonkolpo, Lokkho

সব নোট
XI

Class XI - XII

Uttoron, Bijoy

সব নোট
G

Govt Exams

SPSC, Police, SSS

সব নোট
D

Coming Next

x,y,z

সব নোট
🛒

Buy PDF Notes

Paid Notes from ₹9

সব দেখুন
🧪

Free Mock Test

100% FREE - All Classes

Start Now - ফ্রি ➤
NOTICE:
Loading... All Notice

Latest Updates

Class IX ফাইনাল পরীক্ষা / 3rd Evaluation বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্নের বিশেষ সাজেশন।

 


S.L-Institute - শিক্ষা কেন্দ্র • টিউশন সেন্টারে তোমাদের স্বাগতম!


প্রিয় ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ,


তোমাদের ফাইনাল পরীক্ষা / 3rd Evaluation এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও নিখুঁত করার জন্য S.L-Institute নিয়ে এসেছে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নের বিশেষ সাজেশন।


আমরা জানি, পরীক্ষার আগে সঠিক প্রশ্নের অনুশীলনই সাফল্যের চাবিকাঠি। তাই অভিজ্ঞ শিক্ষক Swapan Sir-এর তত্ত্বাবধানে প্রতিটি বিষয়ের জন্য বাছাই করা, পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে দেওয়া হল।


এই প্রশ্নগুলি কেন গুরুত্বপূর্ণ?

✅ বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি

✅ স্কুলের পাঠ্যসূচি এবং বোর্ডের নির্দেশিকা অনুযায়ী

✅ পরীক্ষায় 90%+ কমন পাওয়ার সম্ভাবনা

✅ প্রতিটি প্রশ্নের সহজ ও নির্ভুল উত্তর সহ আলোচনা ক্লাসে করানো হবে


তোমরা মনোযোগ দিয়ে প্রশ্নগুলি অনুশীলন করো। কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে সরাসরি সেন্টারে যোগাযোগ করো।


আমাদের লক্ষ্য - তোমাদের সাফল্য।


Guided by Swapan Sir

S.L-Institute - শিক্ষা কেন্দ্র

ভর্তি হতে আজই যোগাযোগ করুন।

S.L-Institute

Directed & Guided by- Swapan sir

                 Add.-Purbapara-Haldibari/ Cont- 03561-450-912(Office)/8653295220(Swapan sir)

পরীক্ষাপ্রস্তুতি-----পরীক্ষাপ্রস্তুতি ---------- IX BENG 3rd SEM --------পরীক্ষাপ্রস্তুতি ----পরীক্ষাপ্রস্তুতি

                                                                                                  হিমালয় দর্শন

প্রশ্নমান-১

১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ 'অবশেষে কারসিয়ং স্টেশনে উপস্থিত হইলাম, এখানকার উচ্চতা' - (ক) ৪৮৬৪ ফিট, (খ) ৪৮৭৮ ফিট, (গ) ৪৮৮৭ ফিট, (ঘ) ৪৮৮৮ ফিট। ১.২ লেখিকা বেগম রোকেয়া ঢেঁকি শাকের কথা পাঠ করেছিলেন (ক) 'ভারতী' পত্রিকায়, (খ) 'মহিলা' পত্রিকায়, (গ) 'সন্ধ্যা' পত্রিকায়, (ঘ) 'ধূমকেতু' পত্রিকায়। ১.৩ 'প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ স্বতঃই সমস্বরে বলিয়া উঠে,' -(ক) প্রকৃতিই সর্বশক্তিমান, (খ) প্রকৃতি অসীম ও অশেষ, (গ) ঈশ্বরই প্রশংসার যোগ্য। তিনিই ধন্য, (ঘ) আদিম সৃষ্টিই শ্রেষ্ঠ।

২। কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : প্রশ্নমান-১

২.১ "আত্মহারা হইয়া থাকি, আমি কোনো কাজ করিতে পারি না।"- কখন লেখিকা 'আত্মহারা' হয়ে যান? ২.২ 'হিমালয় রেল রোড' কোথা থেকে আরম্ভ হয়েছে? ২.৩ 'হিমালয়ান রেলগাড়ি'-গুলি দেখতে কেমন? ২.৪ উপত্যকার পথগুলিকে লেখিকা কীসের সঙ্গে উপমিত করেছেন? ২.৫ “ইহার সৌন্দর্য বর্ণনাতীত।” – কোন্ সৌন্দর্যকে লেখিকা 'বর্ণনাতীত' বলেছেন? ২.৬ 'সে জুলুম হইতে রক্ষা পাইলাম।' কোন্ জুলুম থেকে লেখিকা রক্ষা পেয়েছেন? ২.৭ কারসিয়ং স্টেশনের উচ্চতা কত? ২.৮ 'মনে পড়ে...'- কোন্ কথা লেখিকার মনে পড়েছে?

৩। কমবেশি ৬০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-৩

৩.১ হিমালয়ের নারী সমাজের প্রতি লেখিকার মনোভাব পাঠ্যাংশে যেভাবে প্রকাশিত হয়েছে, তার পরিচয় দাও। ৩.২ "পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি।” – লেখিকার পূর্বদিনের অভিজ্ঞতার বিবরণ দাও। অথবা, 'বাসায় আসিয়াও (সন্ধ্যার পূর্বে) গৃহসুখ (at home) অনুভব করিতে পারি নাই!' - কেন লেখিকা এমন মন্তব্য করেছেন? ৩.৩ "আমাদের মনোরথ পূর্ণ হইল।”- লেখিকার 'মনোরথ'টি কী ছিল? ৩.৪ 'হিমালয় দর্শন' রচনাংশে ভুটিয়ানিদের প্রসঙ্গে লেখিকার দৃষ্টিভঙ্গির পরিচয় দাও।

৪। কমবেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : প্রশ্নমান-৫

৪.১ "যে কারণেই ট্রেন থামুক- আমাদের মনোরথ পূর্ণ হইল।”- কোথায়, কোন্ ট্রেন, কী কারণে থেমেছিল? বক্তা ও তার সঙ্গীদের মনোরথ কীভাবে পূর্ণ হল? ৪.২ “প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন?”- এমন মন্তব্যের কারণ কী? প্রসঙ্গত লেখিকার অধ্যাত্মচেতনার পরিচয় দাও। '৪.৩ 'পথের দুই ধারে মনোরম দৃশ্য-'হিমালয় দর্শন' রচনাংশ অনুসরণে সেই মনোরম দৃশ্যের পরিচয় দাও। ৪.৪ 'ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি।'- ঈশ্বরকে লেখিকা কেন কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন?

                                                                                                                                    খেয়া

১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:প্রশ্নমান-১

১.১ দুই তীরে দুই গ্রাম আছে- (ক) চেনাশোনা, (খ) জানাশোনা, (গ) চেনাজানা, (ঘ) জানাচেনা। ১.২ এই খেয়া চিরদিন চলে- (ক) নদীস্রোতে, (খ) নদীপথে, (গ) জীবনস্রোতে, (ঘ) গাঙপথে। ১.৩ 'খেয়া' কবিতাটিতে 'খেয়ানৌকা' হল- (ক) সময়ের প্রতীক, (খ) জীবনের প্রতীক, (গ) যুগের প্রতীক, (ঘ) মানুষের প্রতীক। ১.৪ 'পৃথিবীতে কত দ্বন্দু, কত সর্বনাশ,'- এই দ্বন্দু সর্বনাশ গড়ে তোলে- (ক) পুরোনো ইতিকথা, (খ) প্রাচীন রূপকথা, (গ) নতুন নতুন ইতিহাস, (ঘ) হতাহতের গল্প।

২। কমবেশি ৬০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : প্রশ্নমান-৩

২.১ "সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা।"- কারা, কোথায় আনাগোনা করে? এই আনাগোনার মধ্য দিয়ে কবি কোন্ সত্য প্রকাশ করতে চেয়েছেন? ২.২. 'খেয়া' কবিতায় খেয়ার মধ্য দিয়ে গ্রামের সংযোগ কীভাবে রক্ষিত হয়, তা বুঝিয়ে দাও। ২.৩ 'রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে'- রক্তপ্রবাহে কী ফেনিয়ে ওঠে?

৩। কমবেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-৫

৩.১ 'নূতন নূতন কত গড়ে ইতিহাস' নতুন নতুন ইতিহাস কীভাবে গড়ে ওঠে, তা ব্যাখ্যা করো। প্রসঙ্গত, 'সভ্যতার নব নব কত তৃয়া ক্ষুধ বলতে কবি কী বুঝিয়েছেন তা আলোচনা করো।  ৩.২ "এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে"- 'এই খেয়া' বলতে কী বোঝানো হয়েছে? চিরদিন নদীস্রোতে এই খেয়া চলাচলের তাৎপর্য বুঝিয়ে দাও। ৩.৩ "দোঁহা-পানে চেয়ে আছে দুইখানি গ্রাম।" দুইখানি গ্রামের পরস্পরের পানে চেয়ে থাকার বিষয়টি বাস্তবজীবনের পরিপ্রেক্ষিতে বুঝিয়ে দাও। ৩.৪ 'পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ,' এসব 'খেয়া' কবিতায় নদীর দুপারের দুই গ্রামকে স্পর্শ করে না কেন? ৩.৫ 'কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে।'- উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো।

                                                                                                                                     ভাঙার গান'

১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: প্রশ্নমান-১

১.১ 'ভাঙার গান' কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম (ক) 'দোলনচাঁপা', (খ) 'ছায়ানট', (গ) 'ভাঙার গান', (ঘ) 'বিষের বাঁশি'।১.২ "ভেঙে ফেল, কর রে লোপাট" এখানে 'লোপাট' বলতে কবি বুঝিয়েছেন -(ক) নির্মূল করা, (খ) দৃঢ় করা, (গ) অন্যত্র সরানো, (ঘ) বন্ধ করা। ১.৩ "গাজনের বাজনা বাজা!"- 'গাজন' নামক লোকায়ত উৎসবটি এখনও বাংলায় অনুষ্ঠিত হয় -(ক) বৈশাখে, (খ) আষাঢ়ে, (গ) চৈত্রে, (ঘ) মাঘে। ১.৪ 'শিখায় এ হীন তথ্য কে রে?' তথ্যটি হল-(ক) লৌহ-কপাট ভেঙে ফেলা যায়, (খ) ভগবানকে ফাঁসি দেওয়া যায়, (গ) পাগলা ভোলাকে অবরুদ্ধ করা যায়, (ঘ) দেশকে স্বাধীন করা যায়।

২। কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-১

২.১ "শিখায় এ হীন তথ্য কে রে?" কোন্ তথ্যকে কবি 'হীন' বলেছেন? ২.২ 'দেরে দেখি...' 'ভাঙার গান' কবিতায় কবি কী দেখার প্রত্যাশী? ২.৩ 'যত সব বন্দি-শালায়' কবি কোন্ দৃশ্য দেখতে চান?

৩। কমবেশি ৬০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-৩

৩.১ "ভেঙে ফেল, কর রে লোপাট" উদ্ধৃতাংশে কী ভেঙে ফেলার এবং 'লোপাট' করার ডাক দেওয়া হয়েছে? ৩.২ "বাজা তোর প্রলয়-বিষাণ"- 'প্রলয় বিষাণ' বাজানোর আহ্বান ধ্বনিত হয়েছে কেন? ৩.৩ "গাজনের বাজনা বাজা!" 'গাজন' কী? তার বাজনা বাজানো প্রয়োজন কেন? ৩.৪ 'হা হা হা পায় যে হাসি,' হাসি উদ্রেকের কারণ কী? ৩.৫ “ওরে ও পাগলা ভোলা”- 'পাগলা ভোলা'র প্রসঙ্গ কবিতায় কোন্ অনুষঙ্গে এসেছে? তাঁর প্রতি কবির আবেদনটি কী? ৩.৬ "মার হাঁক হৈদরী হাঁক,"- 'হৈদরী হাঁক' বলতে কী বোঝো? ৩.৭ "উড়ুক প্রাচী'র প্রাচীর ভেদি।"- 'প্রাচী' ও 'প্রাচীর' শব্দদুটির মাধ্যমে কবির কোন্ বক্তব্য প্রকাশ পেয়েছে? ৩.৮ 'মৃত্যুকে ডাক জীবন পানে!' - উদ্ধৃতিটির আলোকে কবিতায় কবির বক্তব্য পরিস্ফুট করো। ৩.৯ "নাচে ওই কাল-বোশেখি, / কাটাবি কাল বসে কি?" 'কাল-বোশেখি'-র প্রসঙ্গ কীভাবে কবি কবিতায় যুক্ত করেছেন?

৪। কমবেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : প্রশ্নমান-৫

৪.১ "ওরে ও তরুণ ঈশান!"- 'ঈশান' শব্দের অর্থ কী? কবি কাদের এই সম্বোধন করেছেন? তাদের প্রতি কবির বার্তা কী? ৪.২ 'আগুন জ্বালা, ফেল উপাড়ি!'- একথা বলার কারণ কী?

                                                                                                                            আমরা

১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: প্রশ্নমান-১

১.১ বঙ্গভূমির কপালে শোভা পায়- (ক) কাঞ্চন-শৃঙ্গ মুকুট, (খ) কাঞ্চন মুকুট, (গ) মুকুট, (ঘ) কনক মুকুট। ১.২ 'বাঙালির হিয়া অমিয় মথিয়া'- কায়ারূপ ধারণ করেছেন- (ক) বিবেকানন্দ, (খ) রামপ্রসাদ, (গ) নিমাই, (ঘ) রামকৃর। ১.৩ বিষম ধাতুর মিলন ঘটিয়েছেন যে বিজ্ঞানী তিনি হলেন - (ক) জগদীশচন্দ্র বসু, (খ) প্রফুল্লচন্দ্র রায়, (গ) মেঘনাদ সাহা, (ঘ) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ১.৪ 'আমরা' কবিতায় 'আদিবিদ্বান্' বলে উল্লিখিত হয়েছেন- (ক) ব্যাসদেব, (খ) বশিষ্ঠ, (গ) কপিল, (ঘ) বিশ্বামিত্র।

২। কমবেশি ৬০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : প্রশ্নমান-৩

২.১ 'বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎত্ময়,-'- কীভাবে বিবেকের বাণী জগৎ জুড়ে প্রচারিত হয়েছে? ২.২ 'আমাদেরি এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি;' - পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ২.৩ 'তপের প্রভাবে বাঙালি সাধক জড়ের পেয়েছে সাড়া,' - পঙ্ক্তিটির মর্মার্থ লেখো। ২.৪ "আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে।” – বঙ্গভূমিকে 'বাঞ্ছিত' বলার কারণ কী?

৩। কমবেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:প্রশ্নমান-৫

৩.১ 'আমরা' কবিতায় বাঙালির গৌরবময় অতীতের ছবি কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। ৩.২ 'আমরা' কবিতায় বঙ্গভূমির ভৌগোলিক চিত্র কীভাবে অঙ্কিত হয়েছে তা উদ্ধৃতিসহ আলোচনা করো। ৩.৩ "ভালে কাঞ্চন-শৃঙ্গ-মুকুট,”- 'কাঞ্চন-শৃঙ্গ' বলতে কী বোঝানো হয়েছে? কার ভালে এমন শোভা? 'আমরা' কবিতায় বর্ণিত তার বিচিত্র রূপ-সৌন্দর্যের পরিচয় দাও। ৩.৪ 'একহাতে মোরা মগেরে রুখেছি,' ঐতিহাসিক প্রসঙ্গ ব্যাখ্যা করো। প্রসঙ্গত বাঙালির শৌর্য-বীর্যের পরিচয় দাও। ৩.৫ 'কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি' কীর্তন ও বাউলের সংক্ষিপ্ত পরিচয় দাও। ৩.৬ "বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে"- 'বিধির আশিস' বলতে কবি কী বুঝিয়েছেন? শুধুই কী 'বিধির আশিসে' বাঙালি বেঁচে গেছে এবং বেঁচে আছে বলে তুমি মনে করো? উত্তরের সমর্থনে যুক্তি দাও। ৩.৭ "মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি' ধীরে-"- 'মিলনের মহামন্ত্র' বলতে কী বোঝো? বাঙালি কীভাবে সেই মহামন্ত্রে মানবকে দীক্ষিত করবে?

                                                                                                                 নিরুদ্দেশ

১। ঠিক উভয়টি ভেছে নিয়ে লেখো: প্রশ্নমান-১

১.১ 'নিরুদ্দেশ' গল্পে গল্পকথকের বন্ধুর নাম (ক) ভুবন, (খ) শোভন, (গ) সোমেশ, (ঘ) সুমন। ১.২ গল্পে লেখকের কাছে শীতের দিনে সবথেকে অস্বস্তিকর হল (ক) প্রচন্ড রোদ, (খ) দুর্ঘটনা, (গ) বাদলা, (ঘ) বরফ পড়া। ১.৩ 'নিরুদ্দেশ'-এর বিজ্ঞাপন দেখে লেখকের- (ক) হাসি পেত, (খ) দুঃখ হত, (গ) কান্না পেত, (ঘ) আনন্দ হত। ১.৪ শোভন তার বাড়ি ফিরেছিল (ক) প্রায় তিন বছর বাদে, (খ) প্রায় দেড় বছর বাদে, (গ) প্রায় চার বছর বাদে, (ঘ) প্রায় দুই বছর বাদে।

২। কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নটির উত্তর দাও : প্রশ্নমান-১

"একটা আশ্চর্য ব্যাপার দেখেছ?" বক্তার দৃষ্টিতে 'আশ্চর্য ব্যাপার'-টি কী?

৩। কমবেশি ৬০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-৩

৩.১ 'দিনটা ভারী বিশ্রী।'- 'নিরুদ্দেশ' গল্প অনুসরণে দিনটির বিবরণ দাও। ৩.২ "নিরুদ্দেশ'-এর এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়।"- বস্তার এমন প্রতিক্রিয়ার কারণ কী? ৩.৩ 'নায়েবমশাই নোটের তাড়াটা শোভনের হাতে গুঁজে দিলেন।' টাকা পেয়ে শোভনের মনের অবস্থা কেমন হয়েছিল তা লেখো। ৩.৪ শোভন প্রায় দুবছর পর বাড়িতে ফেরার পর কোন্ পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, তার বিবরণ দাও।

৪। কমবেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-৫

৪.১ 'খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড়ো জটিল।' খবরের কাগজের অফিসের ব্যাপারটা জটিল মনে হয় কেন? ৪.২ 'অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই।'- বক্তা কোন্ ইতিহাস বিবৃত করেছে? ৪.৩ "তুমি জানো না। এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজিডি থাকে।"- 'নিরুদ্দেশ' গল্প অনুসরণে সেই 'সত্যকার ট্র্যাজিডি'-র বিবরণ দাও। ৪.৪ 'সেই জন্যেই গল্প বানানো সহজ হলো।'- কে বলেছিল? কাকে? এই উক্তি থেকে বক্তার কোন্ মানসিকতা প্রকাশিত হয়?

                                                                                                                                 চন্দ্রনাথ

১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: প্রশ্নমান-১

১.১ 'চন্দ্রনাথ' গল্পে কথক চন্দ্রনাথকে তুলনা করেছেন- (ক) লুব্ধকের সঙ্গে, (খ) সপ্তর্ষিমণ্ডলের সঙ্গে, (গ) শুকতারার সঙ্গে, (ঘ) কালপুরুষের সঙ্গে। ১.২ 'আরও একজনকে মনে পড়িতেছে'- সে হল (ক) নিশানাথ, (খ) নরেশ, (গ) হীরু, (ঘ) চন্দ্রনাথ। ১.৩ চন্দ্রনাথের সেকেন্ড প্রাইজ রিফিউজ করার কারণ হল, সে মনে করে- (ক) সেকেন্ড হওয়া অপরাধ, (খ) শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে সে প্রতিবাদ  জানাতে চায়, (গ) এটি তার আত্মমর্যাদার পক্ষে হানিকর, (ঘ) স্কুল কর্তৃপক্ষ তাই চান। ১.৪ 'আজ থেকে আমরা পৃথক।' একথা বলেছিলেন- (ক) চন্দ্রনাথের বউদি, (খ) হীরু, (গ) হেডমাস্টার, (ঘ) নিশানাথবাবু।

২। কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নটির উত্তর দাও : প্রশ্নমান-১

'আমি কিন্তু প্রথমেই গেলাম চন্দ্রনাথের বাড়ি।'- সেখানে গিয়ে কথক কী দেখলেন?

৩। কমবেশি ৬০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-৩

৩.১ 'কত কথা মনে হইতেছে!'- কথকের কোন্ কথা মনে পড়েছে? ৩.২ 'সঙ্গে সঙ্গে আরও একজনকে মনে পড়িতেছে- হীরুকে।'- হীরু কে? তার কথা কথকের মনে পড়েছে কেন? ৩.৩ 'চন্দ্রনাথ' গদ্যাংশে নিশানাথবাবুর পরিচয় দাও। ৩.৪ 'ঘরে কেহ নাই।'- সেই পরিস্থিতিতে কী ঘটল? ৩.৫ 'দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল, বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে।' - 'চন্দ্রনাথ' গদ্যাংশ অনুসরণে সেই পরিস্থিতির বিবরণ দাও। ৩.৬ 'আজ থেকে আমরা পৃথক।' - বক্তা কে? তিনি এমন কঠোর সিদ্ধান্তে উপনীত হলেন কেন? ৩.৭ 'সেই মুহূর্তে উঠিয়া আসিলাম।' কথক কোন্ পরিস্থিতিতে, কেন উঠে এসেছিলেন? ৩.৮ 'চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়া গিয়াছে।' চন্দ্রনাথের অনুমানটি কী ছিল? ৩.৯ 'হীরু বলিল, চন্দ্রনাথ একখানা চিঠি দিয়ে গেছে।' চন্দ্রনাথের চিঠিতে কী লেখা ছিল? ৩.১০ '... কল্পনা করিয়াছিলাম,' 'চন্দ্রনাথ' গদ্যাংশ অনুসরণে কথকের কল্পনার পরিচয় দাও।৩.১১ 'চন্দ্রনাথের দাদার মুখ দিয়া কথা সরিতেছিল না।' চন্দ্রনাথের দাদার নাম কী? কেন তাঁর মুখ দিয়ে কথা সরছিল না? ৩.১২ "এও হয়তো সেই বিচিত্র সমাবেশ।" - 'চন্দ্রনাথ' গদ্যাংশে কথক কোন্ সমাবেশকে 'বিচিত্র' বলেছেন?

৪। কমবেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-৫

৪.১ 'সঙ্গে সঙ্গে হেডমাস্টারমহাশয়কে মনে পড়িতেছে।' 'চন্দ্রনাথ' গদ্যাংশে হেডমাস্টারমহাশয় চরিত্রের গুরুত্ব আলোচনা করো। ৪.২ 'সন্ধ্যায় হীবুর বাড়ি গেলাম।' হীরুর বাড়িতে সেই সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা দাও। অথবা, 'উৎসবের বিপুল সমারোহ সেখানে।'- কেন উৎসবের আয়োজন করা হয়েছিল? উৎসবের বর্ণনা দাও। ৪.৩ 'অমনই প্রদীপ্ত, কিন্তু সে দীপ্তি কোমল স্নিগ্ধ।' কার সম্পর্কে বলা হয়েছে? তার চরিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। ৪.৪ চন্দ্রনাথ কীভাবে ইউনিভার্সিটির পরীক্ষার ফলাফল সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিল? এই ভবিষ্যদ্বাণী কতদূর সফল হয়েছিল?

                                                                                                          প্রোফেসর শঙ্কুর ডায়রি

১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: প্রশ্নমান-১

১.১ প্রোফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার (ক) মিরাকিউরল, (খ) অ্যানাইহিলিন, (গ) রিমেমব্রেন, (ঘ) স্বর্ণপর্ণী। ১.২ প্রোফেসর শঙ্কু আই এস-সি পাশ করেন যখন তাঁর বয়স (ক) বারো, (খ) তেরো, (গ) চোদ্দো, (খ) যোলো। ১.৩ স্বর্ণপর্ণী গাছড়ার সন্ধান দেন- (ক) শঙ্কুর বাবা, (খ) বিরিঞ্চিবাবা, (গ) টিড়ীবাবা, (ঘ) মছলিবাবা। ১.৪ কালকা থেকে কসৌলির দূরত্ব (ক) তিরিশ কিলোমিটার, (খ) চল্লিশ কিলোমিটার, (গ) ছেচল্লিশ কিলোমিটার, (ঘ) আটচল্লিশ কিলোমিটার  ১.৫ ' পিগম্যালিয়ন' নাটকের লেখক- (ক) ইবসেন, (খ) শেকসপিয়র, (গ) বার্নড্ শ, (ঘ) মার্লো।

২। কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: প্রশ্নমান-১

২.১ হাইনরিখ স্টাইনার কোন্ বিষয়ের অধ্যাপক ছিলেন? ২.২ প্রোফেসর শঙ্কু ক'-টি মিরাকিউরলের বড়ি লন্ডনে নিয়ে গিয়েছিলেন? ২.৩ 'লুগার অটোম্যাটিক' পিস্তল কোথায় তৈরি হয়? ২.৪ মিরাকিউরলের কেমিক্যাল অ্যানালিসিসে কী তথ্য জানা যায়? ২.৫ হের্ গোয়রিং এবং এরিখ ফ্রোম লোভের বশবর্তী হয়ে চারটি করে বড়ি খাওয়ায় কী ঘটল?

৩। কমবেশি ৬০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:প্রশ্নমান-৩

৩.১ 'আমার কী করণীয় আমি স্থির করে ফেলেছি।' বক্তা কী স্থির করেছেন? ৩.২ 'অগত্যা সন্ডার্সের প্রস্তাবে সায় দিতে হলো।' সন্ডার্স কী প্রস্তাব দিয়েছিল? ৩.৩ 'এটা ভাবতে আমার আপাদমস্তক জ্বলে যায়।' কখন বক্তার মনে এমন প্রতিক্রিয়া হয়? ৩.৪ 'সর্বনাশে সমুৎপন্নে অর্ধং ত্যজতি পণ্ডিতঃ।'-সপ্রসঙ্গ ব্যাখ্যা করো।

৪। কমবেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

৪.১ 'এটাই যে স্বর্ণপর্ণী তাতে কোনো সন্দেহ নেই।'- বস্তা কখন এই সিদ্ধান্তে পৌঁছলেন? ৪.২ 'স্বর্ণপর্ণী' গল্প অনুসরণে প্রোফেসর শঙ্কুর নানাবিধ আবিষ্কারের পরিচয় দাও।

                                                                                                                             ব্যাকরণ অংশ

                                                                                                                 শব্দ ও পদ: অব্যয় ও ক্রিয়া

১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:প্রশ্নমান-১

১.১ 'বোধ হয়' - যে শ্রেণির অব্যয়- (ক) আলংকারিক অব্যয়, (খ) সংশয়সূচক অব্যয়, (গ) সমর্থনসূচক অব্যয়, (ঘ) আবেগসূচক অব্যয়। ১.২ সে তো রেগেই আগুন। - এটি- (ক) সংশয়সূচক অব্যয়, (খ) আলংকারিক অব্যয়, (গ) বৈকল্পিক অব্যয়, (ঘ) আবেগসূচক অব্যয়। ১.৩ খাজনা দেব কীসে? (ক) অকর্মক ক্রিয়া, (খ) সমাপিকা ক্রিয়া, (গ) বিশেষ্য পদ, (ঘ) অসমাপিকা ক্রিয়া।

২। বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও:

২.১ দ্বিকর্মক ক্রিয়া, ২.২ আবেগসূচক অব্যয়, ২.৩ অসমাপিকা ক্রিয়া, ২.৪ সম্মতিসূচক অব্যয়।

৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও:প্রশ্নমান-১

৩.১ একটি সাদৃশ্যবাচক অব্যয়ের উদাহরণ দাও। ৩.২ সমুচ্চয়ী অব্যয়কে ক'-টি শ্রেণিতে ভাগ করা যায়? ৩.৩ অসম্মতিসূচক অব্যয় পদ যোগে একটি বাক্য গঠন করো।  ৩.৪ একটি নামধাতুজ ক্রিয়াপদের উদাহরণ দাও।  ৩.৫ 'পঙ্গু ক্রিয়া' বলতে কী বোঝো?  ৩.৬ ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ কত ধরনের হয়ে থাকে?  ৩.৭ একটি তৎসম অব্যয় এবং একটি খাঁটি বাংলা অব্যয়ের উদাহরণ দাও।


← Home