Phone: +91 8653295220Purbapara, Haldibari

স্বপ্ন নয়, এবার সফলতাই গল্প হবে

Most Trusted Coaching with 20 years of Excellence- Class V to XII, BA and Competitive Exams

Explore Courses

Our Courses

V

Class V - VI

Srijoni, Uddom

সব নোট
VII

Class VII - VIII

Progga, Avijan

সব নোট
IX

Class IX - X

Sonkolpo, Lokkho

সব নোট
XI

Class XI - XII

Uttoron, Bijoy

সব নোট
G

Govt Exams

SPSC, Police, SSS

সব নোট
D

Coming Next

x,y,z

সব নোট
🛒

Buy PDF Notes

Paid Notes from ₹9

সব দেখুন
🧪

Free Mock Test

100% FREE - All Classes

Start Now - ফ্রি ➤
NOTICE:
Loading... All Notice

Latest Updates

চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা রচনা | Class 8,9,10

 


শরীর ও মনের সুস্থ বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। ছাত্র জীবনে চরিত্র গঠনে খেলাধুলা কিভাবে সাহায্য করে তা নিয়ে আজকের রচনা। Class VIII, IX, X এর জন্য খুব গুরুত্বপূর্ণ এই রচনাটি S.L-Institute এর পক্ষ থেকে সহজ ভাষায় দেওয়া হলো।

চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা রচনা 🔥

👉 পুরো রচনা পড়ো

✓ শৃঙ্খলা, নেতৃত্ব, দলবদ্ধতা

✓ শরীর ও মন সুস্থ রাখে

✓ পরীক্ষায় লেখার মতো সহজ রচনা

চরিত্রগঠনে খেলাধুলার ভূমিকা

​.

রচনা সূত্র : ভূমিকা—খেলাধুলার শ্রেণিকরণ—বিশ্বভ্রাতৃত্ববোধের জাগরণ—খেলাধুলা ও চরিত্রগঠনের সূত্রপাত—শৃঙ্খলাবোধের জাগরণ—খেলাধুলা ও পূর্ণ চরিত্রগঠন—যন্ত্রনির্ভরতার যুগে শরীরচর্চার গুরুত্ব—উপসংহার। 

​"দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না, আমাদিগকে উহা বদলাইয়া সচ্ছল মস্তিষ্ক হইতে হইবে। তোমরা সবল হও। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের সমীপবর্তী হইবে।"

—স্বামী বিবেকানন্দ

  ভূমিকা

​শিক্ষা ও খেলাধুলা—এই দুই-এর সার্থক প্রয়োগেই মানবজীবন সার্থকতামণ্ডিত হয়ে ওঠে। কারণ, স্বাস্থ্যবান ব্যক্তিই প্রকৃত সুখ-সম্পদের অধিকারী হয় ও বুদ্ধির জাল বুনে সে সকল প্রতিকূলতাকে জয় করতে পারে। দেহ ও মনের পূর্ণ বিকাশের মধ্যে দিয়ে মানুষের পূর্ণাঙ্গ চরিত্রগঠন সম্ভব হয়। তাই মন ও শরীরের সমপ্রবাহী বিকাশধারা অব্যাহত রাখতে প্রয়োজন যথাযথ শিক্ষালাভের পাশাপাশি পরিমিত মাত্রায় খেলাধুলা। 

​খেলাধুলার শ্রেণিকরণ

​খেলার স্থান অনুযায়ী খেলাধুলা দ্বিবিধ— (১) ইনডোর গেমস বা ঘরের ভেতরে অনুষ্ঠিত খেলাধুলা ও (২) আউটডোর গেমস বা মাঠে বৃহৎআকারে আয়োজিত খেলা। আমরা লুডো, ক্যারাম, দাবা, ব্যাডমিন্টন, টেবিল-টেনিস ইত্যাদিকে ইনডোর গেমস বলে থাকি। অপরদিকে ক্রিকেট, ফুটবল, হকি, বাস্কেট বল ইত্যাদি বহু প্রচলিত ও জনপ্রিয় খেলাগুলিকে আউটডোর গেমস-এর পদমর্যাদা প্রদান করা হয়। বর্তমানে আউটডোর গেমস-এর উত্তেজনাময় উপভোগ্যতা আন্তর্জাতিক মাত্রা লাভ করেছে। 

​বিশ্বভ্রাতৃত্ববোধের জাগরণ

​বর্তমান কালে ক্রীড়া জগৎ ভৌগোলিক বেড়াজাল, জাতিগত ও ধর্মগত ভেদাভেদকে মুছে দিয়ে বিশ্বাঙ্গনকে গৃহাঙ্গনে রূপান্তরিত করেছে। কখনও অলিম্পিক ক্রীড়ানুষ্ঠান ক্রীড়ামোদী মানুষের মিলনক্ষেত্রে পরিণত হয়েছে, আবার কখনও অলিম্পিকের অনুসরণে আয়োজিত 'এশিয়াড' বিভিন্ন দেশের মধ্যে ব্যবধান ঘুচিয়ে দিয়েছে। খেলাধুলাকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মানুষ যখন পরস্পরের সম্মুখীন হয় তখন প্রতিযোগিতার ঊর্ধ্বে স্থাপিত হয় বিশ্বভ্রাতৃত্ববোধ। তাই অলিম্পিক হোক বা বিশ্বকাপ, খেলাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে অপরাপর দেশের খেলোয়াড়দের গমনাগমন বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তোলে। 

​খেলাধুলা ও চরিত্রগঠনের সূত্রপাত

​জন্মলগ্ন থেকে শিশুর খেলাধুলার প্রতি সহজাত যে আকর্ষণ থাকে তারই বশবর্তী হয়ে শৈশবকাল থেকে খেলাধুলার মাধ্যমেই ব্যক্তির চরিত্রগঠনের কাজ শুরু হয়ে যায়। জন্মলগ্ন থেকে হাত-পা ছুড়ে খেলার মাধ্যমে নিজের মনোভাব প্রকাশের দ্বারা যে শিখন প্রক্রিয়ার সূত্রপাত ঘটে তারই প্রসার ঘটে পুতুলখেলায় মাধ্যমে সম্পর্ক তৈরিতে। ফলে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশু যখন গৃহকোণ ত্যাগ করে ক্রীড়াঙ্গনে প্রবেশ করে তখন সে বৃহত্তর সমাজের সঙ্গে সামঞ্জস্যবিধানে সপারক হয়ে ওঠে। 

​শৃঙ্খলাবোধের জাগরণ

​নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা শিশু তথা ব্যক্তিবিশেষকে শৃঙ্খলাবোধসম্পন্ন, সংযমী মনোভাবাপন্ন ও আদর্শবাদী করে তোলে। খেলার মাঠে প্রাপ্ত দলগত ঐক্য ও শৃঙ্খলাবোধের ধারণা পুথিগত বিদ্যাভ্যাসে সম্ভব নয়। খেলাধুলায় নেতৃত্ব প্রদানের দ্বারা শিশুর মধ্যে লুকায়িত অধিনায়কটি পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ পায়। তাই যে-কোনো রাষ্ট্রের ক্ষেত্রেই বর্তমানে খেলাধুলার গুরুত্ব ব্যাখ্যাতীত। 

​খেলাধুলা ও পূর্ণ চরিত্রগঠন

​খেলাধুলার মাধ্যমে এক স্থিতধী, মানসিক ভারসাম্যপূর্ণ ও ​বলিষ্ঠ মানুষের জন্ম হয়। খেলার মাঠে ও জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষকে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়, তাই ক্রীড়াক্ষেত্রে জয়পরাজয়ের সম্মুখীন হওয়ায় সে বুঝতে শেখে জয়ের উল্লাসে অতিরিক্ত উচ্ছ্বাস কিংবা ব্যর্থতায় মনোবল হারানো কোনোটিই প্রকৃত মানুষের চরিত্রবৈশিষ্ট্য হতে পারে না। খেলাধুলার প্রতি আগ্রহ শিশুকে কর্মস্পৃহ, দৃঢ়প্রতিজ্ঞ, আলস্যবর্জিত, নিষ্কাম মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। 

​যন্ত্রনির্ভরতার যুগে শরীরচর্চার গুরুত্ব

​বর্তমানের যন্ত্রনির্ভরতার যুগে বিজ্ঞানলালিত যন্ত্রাবলির দাক্ষিণ্যে যেখানে জীবনের সর্বত্র যন্ত্রদানবের অবাধ যাতায়াত সেখানে কায়িক পরিশ্রমের সমতুল্য শরীর চালনা ব্যতীয় বিভিন্ন নবাগত অসুখের কবলস্থ হওয়া অবশ্যম্ভাবী। ক্ষুধামান্দ্যর মতো সাধারণ অসুখ থেকে শুরু করে ব্রেন হ্যামারেজ, হার্ট অ্যাটাক, ওবেসিটি প্রভৃতি নানা প্রকার জটিল রোগের উদ্ভাবনা মানুষকে মৃত্যুমুখী করে তুলতে পারে। তাই নারী-পুরুষ নির্বিশেষে প্রয়োজনানুযায়ী ব্যায়াম ও খেলাধুলা করা তাদের শরীর-মন সবকিছুর জন্যই দরকার। 

​উপসংহার

মানুষের বৌদ্ধিক বিকাশে যেমন শিক্ষার প্রয়োজন অনস্বীকার্য, তেমনি শারীরিক সুস্থতার জন্য ক্রীড়ানুশীলনের প্রয়োজনও অপরিহার্য। খেলাধুলা মানুষের জীবনীশক্তির অন্যতম উৎস। খেলাধুলার মাধ্যমে উজ্জীবিত প্রাণ মন নতুন উদ্যমে কাজে অগ্রণী হয়। তাই চরিত্রগঠনে খেলাধুলার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।

​অনুসরণে লেখা যায়

​(১) খেলাধুলা শিক্ষার অঙ্গ, (২) খেলাধুলার প্রয়োজনীয়তা।



← Home