Phone: +91 8653295220Purbapara, Haldibari

স্বপ্ন নয়, এবার সফলতাই গল্প হবে

Most Trusted Coaching with 20 years of Excellence- Class V to XII, BA and Competitive Exams

Explore Courses

Our Courses

V

Class V - VI

Srijoni, Uddom

সব নোট
VII

Class VII - VIII

Progga, Avijan

সব নোট
IX

Class IX - X

Sonkolpo, Lokkho

সব নোট
XI

Class XI - XII

Uttoron, Bijoy

সব নোট
G

Govt Exams

SPSC, Police, SSS

সব নোট
D

Coming Next

x,y,z

সব নোট
🛒

Buy PDF Notes

Paid Notes from ₹9

সব দেখুন
🧪

Free Mock Test

100% FREE - All Classes

Start Now - ফ্রি ➤
NOTICE:
Loading... All Notice

Latest Updates

Class 8 9 10 | Important Topic তোমার প্রিয় লেখক

 


প্রিয় ছাত্র-ছাত্রীরা,

আজকের পোস্টে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিকের আরেকটি Most Important রচনা - তোমার প্রিয় লেখক।

 

এই রচনাটি Class VIII, IX এবং X এর পরীক্ষায় বারবার আসে। তাই S.L-Institute এর পক্ষ থেকে তোমাদের জন্য সহজ ভাষায়, পয়েন্ট সহ এই রচনাটি তৈরি করা হলো।


তোমার প্রিয় লেখক

​ভূমিকা :

সেই কবে ১৮৬৪-তে গড় মান্দারণ থেকে অশ্বারোহণে বাংলা উপন্যাসের পথচলা শুরু হয়েছিল, সে চলা অন্তহীন পথে যাত্রা করেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেদিন ভেরি বাজিয়েছিলেন। তারপর রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায় আরও অনেকেই সেই যাত্রাপথে অশ্বারোহী সৈনিকের সাথি হয়েছেন। তাঁদের কেউ কেউ আমার পরিচিত, তাঁদের লেখা আমাকে আকর্ষণ করেছে। আবার অনেকেই থেকে গেছেন আমার জানাশোনার সীমানার বাইরে। তবু বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিভূতিভূষণ বা তারাশঙ্করকে মনে রেখেও বলতে হয় সতীনাত ভাদুড়ীর লেখা আমাকে মুগ্ধ করেছে। সতীনাথ ভাদুড়ীই আমার প্রিয় লেখক।  জন্ম, শিক্ষা ও কর্মজীবন : ১৯০৬ খ্রিস্টাব্দের ২৭ সেপ্টেম্বর বিহারের

প্রবন্ধরচনা

​পূর্ণিয়া জেলার ভাট্টাবাজারে সতীনাথ ভাদুড়ীর জন্ম। ১৯৩০-এ এমএ পাস করার পর আইনের ছাত্র হিসেবে ল 'পাস করে ওকালতি পেশায় যোগ দেন। তবে উত্তেজনামুখর সময়াবৃত্তে দাঁড়িয়ে সতীনাথ নিজেকে জাতীয় আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখতে পারেননি। স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে ১৯৪০ থেকে ১৯৪৪-এর মধ্যে একাধিকবার কারাবরণ করেন। কংগ্রেসের কর্মী হিসেবে দেশসেবায় অংশ নিয়েছেন। ১৯৪৮-এ কংগ্রেস ত্যাগ করে সি এস পি সদস্য হয়েছেন। ১৯৬৫ খ্রিস্টাব্দের ৩০ মার্চ তাঁর মৃত্যু হয়। 

​সাহিত্যজীবন :

 সতীনাথ ভাদুড়ীর সাহিত্যজীবন ১৯৪৫ থেকে ১৯৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। এই সময়পর্বে তাঁর ৬টি উপন্যাস ও ৬টি ছোটোগল্প সংকলন প্রকাশিত হয়েছে। উপন্যাসগুলি হল 'জাগরী' (১৯৪৫), 'চিত্রগুপ্তের ফাইল' (১৯৪৯), 'ঢোঁড়াইচরিতমানস' (১৯৪৯, ১৯৫১), 'অচিনরাগিণী' (১৯৫৪), 'সংকট' (১৯৫৭) এবং 'দিগভ্রান্ত' (১৯৬৫)। গল্পগ্রন্থগুলি হল—'গণনায়ক' (১৯৪৮), 'অপরিচিতা' (১৯৫৪), 'চকাচকী' (১৯৫৬), 'পত্রলেখার বাবা' (১৯৫৯), 'আলোক দৃষ্টি' (১৯৬৪)। 

​উপন্যাস সাহিত্যে সতীনাথ :

রবীন্দ্র পুরস্কার প্রথম পেয়েছিলেন সতীনাথ ভাদুড়ী তাঁর 'জাগরী' উপন্যাসের জন্য। মূলত এই উপন্যাসটি পাঠ করেই সতীনাথকে চিনতে শিখেছিলাম আমি। এটি সতীনাথের প্রথম উপন্যাস এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক উপন্যাস। উপন্যাসটি ইউনেস্কো থেকেও পুরস্কৃত হয়েছিল। বাবা-মা-বড়ো ভাই বিলু ও ছোটো ভাই নীলুর নিশাজাগরণের গল্প এখানে লেখক বলেছেন চারটি অধ্যায়জুড়ে। বাবা-মা ও বড়ো ভাই ৪২-এর ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে জেলবন্দি। ছোটো ভাই নীলু ভিন্ন রাজনৈতিক মত পোষণ করে এই আন্দোলনে অংশ নেয়নি। ভোররাতে বিলুর ফাঁসি হবে। ছোটো ভাই নীলুর সাক্ষ্যের ভিত্তিতেই ফাঁসি। তবু সে তার দাদার দেহ নিতে এসেছে। অপেক্ষা করছে জেলফটকের সামনে। সমস্ত রাত চারজন মানুষই চোখের পাতা এক করতে পারেনি। তবে একবারে শেষ পাতায় পৌঁছে নীলু এবং আমরা, পাঠক জানতে পারি সরকার স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসির আদেশ রদ করেছেন। এ এক অসাধারণ গল্প। 

​'ঢোঁড়াইচরিতমানস' সতীনাথ ভাদুড়ীর লেখা অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্যিক উপন্যাস। বিহার অঞ্চলের আঞ্চলিক উপভাষার সাহায্যে গণজীবনের ছবি এখানে ঔপন্যাসিক দুটি খণ্ডে তুলে ধরেছেন। উপন্যাসটির আঙ্গিক কাঠামোতে তুলসীদাসের 'রামচরিতমানস'-এর প্রভাব রয়েছে বলে মনে করা যায়। উপন্যাসটিতে মহাত্মা গান্ধীর নেতৃত্বাধীন অসহযোগ আন্দোলনের ছোঁয়া রয়েছে। 

​কেন প্রিয়? : সতীনাথ ভাদুড়ী জনপ্রিয় ঔপন্যাসিক নন। তবে তিনি ছিলেন লেখকদের লেখক। সৈয়দ মুজতবা আলী তাঁর সম্পর্কে বলেছিলেন তিনি ছিলেন 'Writer's writer'। তবু মনোযোগী পাঠক হিসেবেই তাঁর উপন্যাসে প্রবাহিত অন্তর্নিহিত গল্পস্রোত আমাকে টানে। তিনি স্থানীয় লোকভাষা, লোকজীবন ব্যবহার করেছেন বলে সাধারণ পাঠকের সঙ্গে যে-দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বের মধ্যে আমি খুঁজে পাই তাঁর লেখক সত্তার স্বাতন্ত্র্য। 

​উপসংহার : বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র থেকে সমরেশ বসু বাংলা কথাসাহিত্যের এই দীর্ঘ যাত্রাপথে পড়ে থাকা নুড়ি পাথর আমি মাঝমধ্যেই কুড়িয়ে নিই। কখনো ভালোলাগে 'আনন্দমঠ', কখনো 'পথের দাবী', কখনো বা 'চার অধ্যায়'। কিন্তু যেদিন প্রথম 'জাগরী' পড়েছিলাম সেদিন যথার্থ অর্থেই চমকে উঠেছিলাম। একেবারেই অন্য ফর্মে, অন্য ধারায়, অন্য ভাবে লেখা একটি উপন্যাস, যেখানে জীবন আছে, জীবনের সঙ্গে সম্পৃক্ত রাজনীতি আছে। আধুনিক বাংলার নতুন কথাকার সতীনাথ। সতীনাথ ভাদুড়ীই আমার প্রিয় লেখক।



← Home