বাংলার উৎসব রচনা | Class 8, 9, 10 | Banglar Utsav Rochona
প্রিয়
ছাত্র-ছাত্রীরা,
বাঙালির জীবনে
উৎসব হলো প্রাণের স্পন্দন। বারো মাসে তেরো পার্বণের এই বাংলায় প্রতিটি উৎসব নিয়ে
আসে নতুন আনন্দ। আজকের পোস্টে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলার উৎসব রচনা -
যা Class VIII, IX, X এর পরীক্ষার জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ।
S.L-Institute এর পক্ষ থেকে
তোমাদের জন্য সহজ ভাষায়, পয়েন্ট সহ এই
রচনাটি তৈরি করা হলো। এই রচনায় থাকছে দুর্গাপূজা, কালীপূজা, সরস্বতী পূজা, ঈদ, বড়দিন সহ বাংলার প্রধান উৎসবগুলির বর্ণনা।
বাংলার উৎসব রচনা
Class 10 🔥 | মাধ্যমিকের জন্য 100% কমন রচনা
বাংলার উৎসব
রচনা সূত্র : ভূমিকা—বাংলার বিভিন্ন উৎসব—বাংলার ধর্মীয় উৎসবসমূহ—বাঙালির ধর্মীয় উৎসব—বাংলার ঋতুভিত্তিক উৎসব—বাংলার সামাজিক উৎসব—জাতীয় উৎসবসমূহ—বাংলার লোক-উৎসব—উৎসবের ধারায় নব সংযোজন—উৎসবের সার্থকতা—উপসংহার।
"এত
ভঙ্গ বঙ্গদেশ
তবু রঙ্গে
ভরা।"
—ঈশ্বর
গুপ্ত
ভূমিকা
মিলনমুখী
উৎসবপ্রিয়
বাঙালির জীবন নানাধরনের উৎসবের আলোয় উদ্ভাসিত হয়ে আনন্দস্রোতে প্রবহমান হয়ে ওঠে। প্রাচীন কাল থেকেই সূচনা হয় 'উৎসব' শব্দটির উদ্ভব ঘটেছিল বৈদিক সংহিতায়। আনন্দময় প্রফুল্লকামনার একটি বিশিষ্ট আনন্দপূর্ণ কর্মপ্রবাহের পথ ধরে, পরবর্তীকালে সেই আনন্দময় আনন্দের পর্ব ঘটে। 'আহ্লাদ' তথা লৌকিক সর্বসাধারণের আনন্দানুষ্ঠান' অর্থেই উচ্চ মনোভাবের অধিকারী আত্মহারা বাঙালি মানুষকে প্রতিকূল যেকোনো পরিস্থিতিতেই উদ্দীপায় গড়ে উৎসব শুভশক্তির মহাযজ্ঞ, এমনকি কোনো পরিস্থিতিতেই তাদের উৎসাহ-উদ্দীপনায় ভাটা আসে না। কারণ, এই সময়গুলিতেই বহু প্রতিকূলতাকে জয় করে চিরাচরিত ধারায় বাঙালি জীবনে।
বাংলার বিভিন্ন উৎসব
বাংলার
বারো মাসে তেরো পার্বণ। জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে বাংলার উৎসব বহুমুখী, যেমন—লৌকিক যুগে প্রচলিত বহুবিধ অনুষ্ঠান, পৌরাণিক তথা ধর্মভিত্তিক উৎসব, সামাজিক ধর্মীয় অনুষ্ঠান, পৌরাণিক তথা ধর্মভিত্তিক উৎসব, সামাজিক
বাংলার প্রাচীন উৎসবসমূহ
বাংলার প্রাচীন উৎসবের মধ্যেই নিহিত ছিল বাংলার প্রাণস্পন্দন। অন্তরের সঙ্গে অন্তরের মিলনে ঘরকুনো বাঙালিও হয়ে উঠত প্রাণবন্ত। বৈদিকযুগে যে উৎসবঅনুষ্ঠানগুলি প্রচলিত ছিল সাধারণ জীবনচর্চার অঙ্গ, পৌরাণিক যুগে সেই উৎসবঅনুষ্ঠানগুলি হয়ে ওঠে বিবিধ লৌকিক ও পৌরাণিক দেবদেবীর পূজাকেন্দ্রিক। প্রাচীন উৎসব সংক্রান্ত লোকাচারে থাকত শুচিতা,
শুদ্ধতা ও প্রকৃত আন্তরিকতার অবকাশ। প্রাচীন কালের সদাচার বর্তমানের বস্তুজগতে প্রকৃতপক্ষেই অনুপস্থিত।
বাঙালির ধর্মীয় উৎসব
ধর্মপ্রাণ বাঙালির ধর্মলিপ্সাকে কেন্দ্র করে বাংলায় নানা ধরনের ধর্মীয় উৎসব প্রতিপালিত হয়। তা ছাড়া বাঙালি ছাড়াও খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম প্রভৃতি বিভিন্ন ধর্মের সমাবেশ পশ্চিমবঙ্গে লক্ষণীয় বলে বাংলায় লোকাচার সমৃদ্ধ অনুষ্ঠানের অভাব ঘটে না। পয়লা বৈশাখে গণেশ পূজার মধ্যে দিয়ে শুরু হয় উৎসবপ্রিয় বাঙালির উৎসব যাত্রা। রথযাত্রা,
দশহরা, বিশ্বকর্মাপূজা, মনসাপূজা, রাখিপূর্ণিমা ইত্যাদি সবই উৎসবপ্রিয় বাঙালির তেরো পার্বণের অন্যতম। তবে এই সকল উৎসবের মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা যা নব উন্মাদনায় সঞ্জীবিত করে বাঙালিকে। এই শারদোৎসবের রেশ অব্যাহত থাকে বঙ্গ পুরনারীদের মহালক্ষ্মীর ব্রত উদযাপনের মধ্যে এবং অমাবস্যার গহন অন্ধকারাচ্ছন্ন নিশিথে দীপাবলির রঙিন ধারায় মিশে যাওয়ার মাধ্যমে। এ ছাড়া বসন্ত পঞ্চমী,
চণ্ডীপূজা, শিবের গাজন, নীল উৎসব ইত্যাদি যাবতীয় ধর্মীয় উৎসবের সংঘটনে রয়েছে ধর্মের স্পর্শ। শৈব-শাক্ত-বৈষ্ণব বাঙালি সমাজে পালনযোগ্য উৎসবের অভাব নেই।
বাংলার ঋতুভিত্তিক উৎসব
বাংলার ঋতুভিত্তিক উৎসবে প্রকৃতির বৈচিত্র্য বিলাসের স্পর্শ স্পষ্ট। বৈশাখের পুণ্যা গমন আরও বেশি রঙিন হয়ে ওঠে নববর্ষ উদযাপনের দ্বারা। বর্ষাবন্দনা সম্পন্ন হয় বীজবপন, বৃক্ষরোপণ ইত্যাদি উৎসবের মধ্য দিয়ে। শরতের অরুণ আলোর অঞ্জলি বর্ষিত হয় শারদোৎসবের প্রাঙ্গণে। অঘ্রানে বাঙালির নবান্ন উৎসবে মাতোয়ারা মন পৌছে পৌষপার্বণ, পিঠেপুলির উৎসব কিংবা শান্তিনিকেতনে পৌষমেলা প্রতিপালন করে দিশেহারা হয়ে ওঠে। ফাল্গুনের হোলি হোক বা চৈত্রের গাজন সবই ঋতুভিত্তিক উৎসবেরই উদাহরণ।
বাংলার সামাজিক উৎসব
বাঙালির সামাজিক উৎসব বৃহত্তরক্ষেত্রে সর্বজন পালিত উৎসবগুলির দ্যোতক। এই উৎসবগুলি সামাজিক ও আত্মিক সম্পর্কের বন্ধনকে পবিত্রতর ও উন্নততর করে তোলে। বিবাহ, উপনয়ন, বারব্রত পালন, পুষ্করিণী প্রতিষ্ঠা, বৃক্ষরোপণ, অন্নপ্রাশন, শ্রাদ্ধশান্তি প্রতিপালন ইত্যাদি সবই বাংলার সামাজিক অনুষ্ঠানগুলিকে সম্পূর্ণতা ও স্বয়ম্ভরতা প্রদান করে। এ ছাড়া ভাইফোঁটা, জামাইষষ্ঠী, নববর্ষের হালখাতা প্রভৃতি স্বজনোৎসবগুলিও সামাজিক উৎসব বহির্ভূত নয়। এই ধরনের উৎসব-অনুষ্ঠানের মূলে রয়েছে স্বজনপোষণ ও পারিবারিক তথা সামাজিক সম্পর্কের বৈচিত্র্য সাধন এবং পারস্পরিক নৈকট্য বজায় রাখা।
জাতীয় উৎসবসমূহ
দেশের স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, মহা মনীষীদের জন্মোৎসব প্রভৃতি প্রতিপালন সর্বভারতীয় জাতীয় উৎসব রূপে পরিগণিত হয়। এই উৎসবগুলি বাঙালির জাতীয় চেতনা ও সংহতিবোধকে উদ্দীপ্ত করে।
বাংলার লোক-উৎসব
বাংলার লৌকিক ও লোকায়ত জীবনে নানা প্রকারের লোক-উৎসব অনুষ্ঠিত হয়। চড়ক, গাজন, ইতু, টুসু, ভাদু, অম্বুবাচি, গন্ধেশ্বরী পুজো, গোরক্ষনাথ পুজো, পৌষপার্বণ, নবান্ন প্রভৃতি বাংলার লোকজীবনের সঙ্গে জড়িত উৎসবগুলি বাঙালি জীবনের অঙ্গ। প্রসঙ্গক্রমে বলা চলে, সাঁওতালদের ফুলের উৎসব 'বাহাপরব' কিংবা দার্জিলিঙে নেপালিদের 'দশাই বিহারে'
বা ভ্রাতৃ তিলক পালনের মধ্য দিয়ে এদেশে নানান লোকসংস্কৃতির সমাবেশ ঘটেছে।
উৎসবের ধারায় নব সংযোজন
আধুনিক কালের শিক্ষিত মানুষের শৈল্পিক চেতনাকে পূর্ণতা প্রদানের জন্য ও তার সাহিত্যরস পিপাসাকে সার্থকতা দিতে বাংলার উৎসব প্রাঙ্গণে উপস্থিত হয়েছে নানান মেলার সমাহার। শিক্ষিত মানুষের বই তৃষ্ণাকে তৃপ্ত করতে শীতকালে আয়োজিত বইমেলা হোক কিংবা সাধারণের শিল্পচেতনার রূপায়ণ রূপে আয়োজিত শিল্পমেলাই হোক সবই বাংলার উৎসব জগতের নব আগন্তুক। এ ছাড়া হস্তশিল্পমেলা,
স্বাস্থ্যমেলা প্রভৃতি নানা প্রকার মেলার সংযোজনে স্বয়ংসম্পূর্ণ বাংলার উৎসব।
উৎসবের সার্থকতা
উৎসবানুষ্ঠান সর্বজনীন স্তরে অবাধ মেলামেশার পথ প্রশস্ত করে দেয়। জাতিধর্মবর্ণনির্বিশেষে উৎসব প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের সমাবেশ একদিকেসাম্প্রদায়িকতার ভেদপ্রাচীর অপসারিত করে তেমনি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে বিভিন্ন উৎসব প্রাঙ্গণ মহামানবের মিলনাঙ্গন হয়ে ওঠে।
উপসংহার
বছরের
বিভিন্ন সময়ে অনুষ্ঠিত উৎসবানুষ্ঠানসমূহ বহু মানুষের কর্মসংস্থানের উৎস হয়ে ওঠে। আবার, সমারোহপূর্ণ জাতীয় ও বিবিধ ধর্মানুষ্ঠান কর্মব্যস্ত গৃহবিমুখ বাঙালির জীবনে আনে স্বস্তি, কিঞ্চিত কর্মমুক্তি ও স্নিগ্ধতাচ্ছবি। তাই শুভবোধসম্পন্ন মানুষের কাছে উৎসবের ইতিবাচক দিকগুলিকে প্রকাশিত করে উৎসবমুখরতায় গা ভাসাতে হবে। প্রাণের স্পর্শে, মাধুর্যের ছোঁয়ায় গণ্ডিবদ্ধ জীবনে যে খুশির জোয়ার জাগে তাতেই মাতোয়ারা হয়ে ওঠে মানবমন। মনের এই গণ্ডিমুক্তির চাহিদার জন্যই হয়তো বাঙালি জীবনে পার্বণের সংখ্যা ক্রমবর্ধমান—বিভিন্ন জাতিধর্মের আচরণীয় নিয়মবিধির স্রোতে পূর্ণ রূপে অবগাহন না করলেও তার শীতল স্পর্শ লাভে কখনোই পিছপা হয় না বাঙালি। সম্ভবত, এই কারণেই জীবনপ্রবাহের সঙ্গে উৎসবানুষ্ঠানের ধারাও অনন্তকাল ধরে সমান্তরালভাবে আবহমান।
অনুসরণে লেখা যায়
(১) বাঙালির জীবনে উৎসবপ্রিয়তা, (২) মানুষের মেলবন্ধনে উৎসব।
← Home
