Phone: +91 8653295220Purbapara, Haldibari

স্বপ্ন নয়, এবার সফলতাই গল্প হবে

Most Trusted Coaching with 20 years of Excellence- Class V to XII, BA and Competitive Exams

Explore Courses

Our Courses

V

Class V - VI

Srijoni, Uddom

সব নোট
VII

Class VII - VIII

Progga, Avijan

সব নোট
IX

Class IX - X

Sonkolpo, Lokkho

সব নোট
XI

Class XI - XII

Uttoron, Bijoy

সব নোট
G

Govt Exams

SPSC, Police, SSS

সব নোট
D

Coming Next

x,y,z

সব নোট
🛒

Buy PDF Notes

Paid Notes from ₹9

সব দেখুন
🧪

Free Mock Test

100% FREE - All Classes

Start Now - ফ্রি ➤
NOTICE:
Loading... All Notice

Latest Updates

পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনা | Class VIII, IX, X এর জন্য | Most Important

 


প্রিয় ছাত্র-ছাত্রীরা,

আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রচনা - পরিবেশ দূষণ ও তার প্রতিকার নিয়ে।

 

অষ্টম ও নবম এবং মাধ্যমিক (Class X)  শ্রেণীর পরীক্ষায় এই রচনাটি বিশেষ গুরুত্বপূর্ণ। তাই S.L-Institute এর পক্ষ থেকে তোমাদের জন্য।

 

এই রচনায় তোমরা জানতে পারবে -

- পরিবেশ দূষণ কাকে বলে?

- পরিবেশ দূষণের কারণ ও প্রকারভেদ (বায়ু, জল, মাটি দূষণ)

- দূষণের ক্ষতিকারক প্রভাব

- এবং তার প্রতিকারের উপায়

 মনে রাখবে শুধু এই নির্দিষ্ট এই টপিক গুলোই নয়, নিজের ভাষায় নিজের মতো করে টপিক সাজিয়ে লিখলেই ভালো নম্বর পাওয়া যায়। তোমরা এই পয়েন্ট গুলোর সাথে সেগুলো যুক্ত করে নেবে।

চলো, তাহলে আর দেরি না করে মূল রচনাটি দেখে নেওয়া যাক।


পরিবেশদূষণ ও তার প্রতিকার

 

"এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"

— সুকান্ত ভট্টাচার্য

 

​ভূমিকা:

অনন্ত আকাশ, অফুরান আলো-বাতাস-জল ও ভূথারকশদে গড়ে ওঠা পরিবেশেই গড়ে ওঠে প্রতিটি নবজাতকের জীবন গঠনের ভিত। বর্তমান প্রগতিশীলতার যুগে প্রগতি ও উন্নয়নের যুগলবন্দলে সমগ্র সমাজ, পরিবেশ ও মানবজীবন হয়ে উঠেছে আধুনিক—আমাদের গৃহালঙ্করণের সাধারণ জীবনব্যবস্থা থেকে শুরু করে সমগ্র সমাজেই আজ উন্নত জীবনযাপন পদ্ধতিতে অভ্যস্ত হয়ে উঠেছে বিজ্ঞান নামক চালক যন্ত্রটির সহায়তায়। তার আধুনিক জীবন এই বিজ্ঞানের আশীর্বাদের সঙ্গে সঙ্গে তার অধিকাংশ বাসপ যোগ্য হচ্ছে—আর সেই অভিশাপই হল পরিবেশদূষণ। 

​দূষণের কারণ:

বিজ্ঞানাশ্রিত যন্ত্র লালিত মানবসভ্যতায় দূষণের রথরাশি, কলকারখানার সৃষ্টি, বিশ্বব্যাপী পারমাণবিক শক্তির জয়যাত্রা সূচনাকে কেন্দ্র করে পরিবেশ দূষিত পদাথের মাত্রা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারনে পরিবেশ দূষিত হচ্ছে। জীবধাত্রী ধরিত্রীর বুক দূষিত হওয়ার ক্ষেত্রে অনেকগুলি দিক বর্তমান, যেমন—বায়ুদূষণ, জলদূষণ, ভূমিদূষণ, শব্দদূষণ, বিষাক্ত  ​রাসায়নিক বিক্রিয়াজাত দূষণ, তাপ সংক্রান্ত দূষণ, পারমাণবিক তেজস্ক্রিয়জাত দূষণ প্রভৃতি। 

​বিভিন্ন প্রকার দূষণ ও তার প্রভাব: 

​(১) বর্তমানের বিজ্ঞাননির্ভরতার যুগে জনস্বাস্থ্য নানাধরনের প্রতিকূলতা সৃষ্টি হয় বায়ুদূষণ-এর কারণ। জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত কারণে দেশের অরণ্যসম্পদ উচ্ছেদ করে বাসস্থান, কৃষিজমি নির্মিত হওয়ায় পরিবেশের সবুজ পবিত্রতা ও স্নিগ্ধতার যে অভাব ঘটেছে তার ফলে বাতাসে বৃদ্ধি ঘটছে কার্বন ডাইঅক্সাইডসহ অন্যান্য বিষাক্ত গ্যাসের। আধুনিক কলকারখানা থেকে নির্গত দুর্গন্ধপূর্ণ বিষাক্ত গ্যাস, আধুনিক পেট্রোল-ডিজেল চালিত যানবাহন থেকে নির্গত কৃষ্ণকায় ধোঁয়ার কুণ্ডলী আবৃত করছে প্রকৃতিকে। ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের ভারসাম্য নষ্ট হচ্ছে, অতিবৃষ্টি-অনাবৃষ্টির হানাদারি আক্রমণের সঙ্গে সঙ্গে বিশৃঙ্খলাময় হয়ে উঠেছে ঋতুচক্র। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ারে বিপর্যয় ঘটে ওজোন গ্যাসের আস্তরণে ছেদ পড়ায় মানবজগৎ ক্যানসার, শ্বাসকষ্ট, হৃদযন্ত্রের বিকল হওয়া প্রভৃতি মারণ ব্যাধির শিকার হচ্ছে। 

​(২) বর্তমান কালে জীবনদায়ী জল বিষাক্ত হয়ে নাশক রূপ প্রাপ্ত হয়েছে ও বৃদ্ধি পাচ্ছে জলদূষণ। আধুনিক কৃষিজমিতে প্রযুক্ত কীটনাশক, রাসায়নিক সার ইত্যাদি বর্ষার জলে ধৌত হয়ে নদীর স্নিগ্ধ জলরাশিতে মিলিত হয় ও বিনষ্ট করে তার পবিত্রতাকে। এছাড়া মৎস্য চাষে আধুনিক পদ্ধতির প্রয়োগ, কলকারখানা থেকে বর্জ্য পদার্থের নির্গমন তথা নিকটবর্তী নদীতে তার পতন, গৃহস্থের নিকাশি ব্যবস্থা থেকে নির্গত বর্জ্য পদার্থসমূহের নদীবক্ষে সংযোজন ইত্যাদিকে কেন্দ্র করে নদী দূষিত হয় এবং ওষ্ঠাগত হয়ে ওঠে জলজ জীবজগতের প্রাণ। 

​(৩) কৃষিক্ষেত্রে নানাপ্রকার রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োগ, অযাচিত বৃক্ষচ্ছেদন যেমন ভূমিক্ষয়ের মাত্রাকে ত্বরান্বিত করছে তেমনই শিল্পকারখানা ও জনগণ সৃষ্ট আবর্জনা এবং পচনশীল দেহাবশেষ বাড়িয়ে তুলছে ভূমিদূষণ। 

​(৪) অতিযান্ত্রিকতার শব্দও বর্তমান প্রযুক্তিবিজ্ঞানের যুগে মানবজীবনে নিদারুণ সংকটের পথ প্রশস্ত করে তুলেছে। কলকারখানার তীব্র আওয়াজ, যন্ত্রদানবের বিচিত্র এয়ারহর্ন, মাইক্রোফোন, উৎকট আওয়াজবিশিষ্ট শব্দ বাজির প্রয়োগে জীবজগতের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাইকোর্ট মাইকের কম্পাঙ্কের মাত্রা নির্ধারিত করে দিলেও শব্দদূষণের প্রভাবে কারোর বিনষ্ট হচ্ছে শ্রবণশক্তি কেউ-বা মস্তিষ্কের ভারসাম্য হারাচ্ছে। 

​(৫) নগরায়ণ ও সাংস্কৃতিক বিকাশকে কেন্দ্র করে প্রকৃতিতে বেড়ে চলেছে রাসায়নিক বিক্রিয়া। যুদ্ধের সময় ব্যবহৃত রাসায়নিক ও পারমাণবিক অস্ত্রাদি পরিবেশদূষণের অন্যতম কারণ—এর প্রমাণ আজও বহন করছে জাপানের হিরোশিমা-নাগাসাকি। এছাড়া তাপদূষণ ও পারমাণবিক তেজস্ক্রিয় দূষণের ফলে ওজোনোস্ফিয়ারের চাদর পাতলা হয়ে ইনফ্রা-রেড রে বা অতিলোহিত রশ্মির প্রকোপ বেড়ে চলেছে। 

​প্রতিকারের উপায় :

​ক্রমবর্ধমান দূষণ থেকে পরিবেশকে মুক্ত করার জন্য কতকগুলি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার। যথা—

(১) কলকারখানা ও পারমাণবিক গবেষণাগারের বর্জ্য পদার্থ কম ক্ষতিকারক পদ্ধতিতে সংরক্ষণ ও সম্ভব হলে তার ধ্বংসসাধন করতে হবে, (২) কৃষিক্ষেত্রে জৈবসারের অধিক প্রয়োগ ঘটাতে হবে, (৩) সমুদ্রগর্ভে বা বায়ুমণ্ডলের যে-কোনো স্তরেই পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করতে হবে, (৪) সবুজ বনানী, শ্যামল প্রান্তর ও সবুজ তৃণ আচ্ছাদিত প্রান্তরভূমি দূষিত বাতাসকে সর্বদা শোধন করে চলেছে। বিভিন্ন গণমাধ্যমের দ্বারা তাই মানুষের শুভবোধ বৃদ্ধি করে বৃক্ষরোপণ কার্যে তাদের অগ্রগামী রূপ গ্রহণ করাতে হবে। মূলত, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এবং বন্যপশু সংরক্ষণের দ্বারাই পরিবেশের প্রকৃত দূষণমুক্তি সম্ভব। 

​উপসংহার  :

​সুস্থ স্বাভাবিক জীবনযাত্রাই সমাজজীবনের প্রধান লক্ষ্য। কারণ পরিবেশদূষণের প্রভাব শুধু একটি প্রজন্মে নয় পরবর্তী প্রজন্মেও সঞ্চারিত হবে। তাই সুন্দর কুসুমিত মনোহরা ধরা গঠনের জন্য সকল সমাজবাসীকে, জাতিসংঘ ও রাষ্ট্রগুলিকে সজাগ থেকে বন্ধ করতে হবে আণবিক-পারমাণবিক বস্তুর অবাধ ব্যবহার। অবশ্য সুন্দর দূষণমুক্ত পরিবেশ গঠনের জন্য যে দূষণমুক্ত, আন্তরিকতাপূর্ণ, সংগঠিত সমাজ-মানস প্রয়োজন তা প্রযুক্তির যুগে সততই অদৃশ্য। তাই সমাজে একাত্মতার বাতাবরণ সৃষ্টি করে পরিবেশদূষণ রোধ ও সবুজ প্রকৃতি গড়ার কাজে সবাইকে এক মন-প্রাণ হতে হবে। 

​অনুসরণে লেখা যায় 

​(১) পরিবেশদূষণ ও মানবজীবন, (২) পরিবেশদূষণ ও আমাদের সমস্যা, (৩) মানবজীবনে পরিবেশদূষণের প্রভাব।



← Home