প্রকাশিত উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের সংশোধিত সম্পূর্ণ সূচি, কবে কোন পরীক্ষা
আগামী ২১ সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা (HS Exam 2027)। পর পর দুইবার সংশোধনের পর সংসদের (West Bengal Council of Higher Secondary Education) অবশেষে প্রকাশ্যে আনা হয়েছে পরীক্ষার সম্পূর্ণ সংশোধিত সূচি। জানা গিয়েছে, এ বছর তৃতীয় সেমেস্টারে বসতে চলেছে ৭ লক্ষ ২২ হাজার ৫৪৭জন শিক্ষার্থী। এবং ২১০৫টি ভেনু এবং ৮২৬টি পরীক্ষাকেন্দ্রে হতে চলেছে পরীক্ষা। একনজরে উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ সংশোধিত সূচি।
১৩ অক্টোবর দুটি বিভাগে হবে পরীক্ষা
এছাড়াও ১ অক্টোবর রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ ও ৩ অক্টোবর দর্শন পরীক্ষা হবে। এবং ১২ অক্টোবর গণিত, বিজনেস ম্যাথমেটিক্স, সংস্কৃত, পার্সি, আরবি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন পরীক্ষা হবে। ১৩ অক্টোবর প্রথম ভাগে সাইবার সিকিউরিটি, এআই, ডেটা সায়েন্স, সমাজবিজ্ঞান, ফিশারিজ পরীক্ষা হবে এরপর দ্বিতীয় ভাগে হেলথ কেয়ার, অটোমোবাইল, রিটেইলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং অ্যান্ড ফাইনানশিয়াল সার্ভিসেস, ফুড প্রসেসিং ও টেলিকম-সহ সব ভোকেশন্যাল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এবং ১৪ অক্টোবর বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পরীক্ষা হবে।
উল্লেখ্য, উচ্চমাধ্যমিকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৫,৬ ও ৭ অক্টোবর তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আগামী ৬ অক্টোবর, নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন, তাই সম্প্রতি বাধ্য হয়ে সেই পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছিল। তারপর পরীক্ষা শুরুর ৬ দিন আগে ফের পরীক্ষা সূচি পরিবর্তন করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। নেপথ্যে কারণ হল করম পুজো। অবশেষে তড়িঘড়ি নয়া পরীক্ষার সম্পূর্ণ সংশোধিত সূচি প্রকাশ্যে আনা হয়েছে।
DOWNLOAD করতে লিঙ্কে ক্লিক কর।
https://drive.google.com/file/d/1VkP088mheOq6bIEZgYhPu-Lw5gdJKbnS/view?usp=drive_link
.jpeg)

Comments
Post a Comment